• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

শেবাগের করা সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৪ জুন ২০২৪, ০৮:০৪
অ+
অ-
শেবাগের করা সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন সাকিব

গেল মঙ্গলবার সাকিব আল হাসানকে নিয়ে বিষ্ফোরক এক মন্তব্য করেছিলেন বীরেন্দর শেবাগ। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে রান বা উইকেট না পাওয়ায় সাকিবের কড়া সমালোচনা করেন ভারতের সাবেক এই ওপেনার।

বিজ্ঞাপন

সাকিবের খেলা নিয়ে শেবাগের মন্তব্য ছিল এমন, ‘আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর। কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত, আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভাল হচ্ছে না। দলের জন্য আমি কিছু করতেই পারছি না। তাহলে আমি খেলে কী করব?’

আরও পড়ুন

নেদারল্যান্ডসকে হারানোর পর সাকিবকে নিয়ে যা বললেন মাশরাফি
যে কারণে ব্যাটিংয়ে সফল হলেন সাকিব
বাংলাদেশের যে খেলোয়াড়কে প্রশংসায় ভাসালেন নেদারল্যান্ডসের কোচ

এর এক দিন পরেই গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে সাকিব করেন অপরাজিত ৬৪ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয় শেবাগের সেই মন্তব্য নিয়ে। জবাবে সাকিব বলেছেন, 'একজন খেলোয়াড় কখনও কোন প্রশ্নের উত্তর দিতে আসে না। খেলোয়াড়ের কাজ হচ্ছে সে যদি ব্যাটার হয় ব্যাটিং করা, দলের জন্য অবদান রাখা, সে যদি বোলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা ভাগ্যের ব্যাপার থাকে।'

বিজ্ঞাপন

সাকিব আরো বলেন, 'সে যখন ফিল্ডিং করে তখন তার কাজ হচ্ছে প্রতিটা রান বাঁচানো, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেয়ার কিছু নেই কাউকে। বর্তমান একজন খেলোয়াড় সে দলের হয়ে কতটা কৃতিত্ব রাখতে পারে... সেটা যখন রাখতে পারে না তখন স্বাভাবিকভাবেই কথা হবে এবং আমি মনে করি সেটা খুব খারাপ কিছুও না।'

দলের হয়ে অবদান রাখতে পেরেই খুশি সাকিব, 'নিজেরটা নিয়ে কখনই চিন্তিত ছিলাম না। আমার ক্যারিয়ারে মনে করি না কখনও এরকম চিন্তা করেছি। দলের জন্য যদি অবদান রাখতে পারি সেটা ভালো লাগে। যেটা বললাম আজকে হয়ত আমার দিন ছিল, সামনের ম্যাচে হয়ত অন্য কারও দিন আসবে।'

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটসাকিব আল হাসান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা