• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

চলমান বিশ্বকাপে যেখানে সবার সেরা মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৫ জুন ২০২৪, ১৩:৪৭
অ+
অ-
চলমান বিশ্বকাপে যেখানে সবার সেরা মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান কি তবে ফিরে এসেছেন? হয়তো এসেছেন, কারণ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার এই পেসার দেখাচ্ছেন নিজের বোলিং ভেলকি। বল হাতে স্লোয়ার, কাটারে প্রতিপক্ষ ব্যাটারদের পরাস্ত করে চলেছেন মুস্তাফিজ। এমনকি চলমান বিশ্বকাপে সবথেকে বেশি ডট বল করা বোলারের নামও এই ফিজ। 

বিজ্ঞাপন

তিন ম্যাচ খেলে ভারতের জাসপ্রিত বুমরাহ ডট বল দিয়েছেন ৪০টি। যেখানে মুস্তাফিজের ডট বল সংখ্যা ৪৭টি। চলমান আসরে বাংলাদেশের আর যে কোনো বোলারের চেয়েও যা সর্বোচ্চ। সব শেষ নেদারল্যান্ডস ম্যাচেও বল হাতে ভেলকি দেখিয়েছেন ফিজ। এমনকি দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নিজের জাত চেনাতে ভুল করেননি মুস্তাফিজ। 

ফিজের এমন বোলিং নিয়ে এক শোতে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয় যেভাবে মুস্তাফিজ বোলিং করছে এই মুহূর্তে এটা আসলে অবিশ্বাস্য। সে এমন একজন বোলার যাকে সবসময় সবচেয়ে কঠিন ওভারগুলো দেওয়া হয়েছে। সে তার কাজটা ভালোভাবে করে যাচ্ছে। বিশ্বকাপের উইকেট বাংলাদেশের খেলাকে স্যুট করছে। এটা প্রায় নিজেদের ঘরের মাঠে খেলার মতই।’

এদিকে সাকিবের প্রশংসা করতে গিয়ে তামিম বলেন, ‘আসলে আমার মতে, তার গুরুত্ব দেখানোর কিছু ছিল না। আমরা সবাই তার গুরুত্ব জানি সে ১৬-১৭ বছর ধরে তা দেখিয়ে যাচ্ছে বাংলাদেশের হয়ে। তার কিছুটা খারাপ সময় গেছে, অনেক কথা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। তবে দিনশেষে দারুণ একটি ইনিংস খেলেছে সে। একদম শেষ পর্যন্ত ব্যাট করেছে সে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

উগান্ডা-ওমানে মান বাঁচলো শান্তর
কেমন হলো বিশ্বকাপের সুপার এইটের দুই গ্রুপ?
নেপালের বিদায়ে যেমন হলো বাংলাদেশের সুপার এইট সমীকরণ

এখন পর্যন্ত বিশ্বকাপে ৩ ইনিংস বল করে ৪ উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বল করেছেন মাত্র ৩.৯১ ইকোনমিতে। কমপক্ষে ১ উইকেট পেয়েছেন এমন বোলারদের মধ্যে তারচেয়ে কম ইকোনমিতে বল করেছেন মাত্র ৬ জন। 

এসএইচ/জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপমুস্তাফিজুর রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা