• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘টি-টোয়েন্টি শাসন করা পাকিস্তান এখন তলানিতে’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৪, ২১:৫৪
অ+
অ-
‘টি-টোয়েন্টি শাসন করা পাকিস্তান এখন তলানিতে’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। তাদের বদলে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র। গতবারের ফাইনালিস্টদের এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

বিজ্ঞাপন

আজ আসরে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইমাদ ওয়াসিমকে প্রশ্ন করা হয়েছিল, তার খেলোয়াড়ি জীবনে সবচেয়ে তলানিতে এসে এবারই ঠেকল কি না পাকিস্তান? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, এটিই তলানি। এর চেয়ে নিচে নামা যায় না। এটিই বাস্তবতা।’

পাকিস্তানের এমন ব্যর্থতার কারণ ব্যাখা করতে গিয়ে ইমাদ বলেছেন, ‘দেখুন আমার মতে, আমি ব্যক্তিগত মতটা বলছি। এটিকে শিরোনাম করবেন না। এটা মানসিকতার ব্যাপার। আপনি কোন মানসিকতা নিয়ে খেলতে চান? হয় আপনি আগুনের জবাব আগুন দিয়ে দেবেন অথবা নিজস্ব উপায়ে খেলবেন। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, আগুনের জবাব আগুনই হওয়া উচিত। আর যদি হারেনও আপনি নিজেকে বলতে পারবেন—ওই দিনে আমরা যথেষ্ট ভালো করিনি।’

এমন পরিস্থিতি থেকে উত্তরণের পথও মনে করিয়ে দিয়েছেন ইমাদ। তিনি বলেন, 'সমস্যা হচ্ছে, আমাদের দল ও খেলোয়াড়েরা এতটাই ভালো যে আমরা যেকোনো ধরনের ক্রিকেট খেলতে পারি। (কিন্তু) আমরা এটি চেষ্টা করে দেখিনি। কিন্তু চেষ্টা করতে হবে। ব্যর্থতার ভয়কে দূরে সরাতে হবে।'

বিজ্ঞাপন

'ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সবখানেই ব্যর্থতার ভয়কে সরাতে হবে। আগেও যেমন বলেছি, ব্যক্তি বদলালে কিছুই বদলাবে না। মানসিকতা বদলালে আপনি অনেক কিছুই বদলাতে পারবেন। একই বলে ছয় হতে পারে, চার বা সিঙ্গেল হতে পারে এবং ওই বল একটা উইকেটও নিতে পারে বা ডট হতে পারে।'-যোগ করেন তিনি।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টি টোয়েন্টি ক্রিকেটপাকিস্তান ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’