• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সুপার এইটে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৪, ১০:২৪
অ+
অ-
সুপার এইটে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

গ্রুপ পর্বের ৪ ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে ৬ পয়েন্ট। তাতে 'ডি' গ্রুপ থেকে সুপার এইটের টিকিট পেয়েছে টাইগাররা। এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে অর্থাৎ ডি-২ হিসেবে সুপার এইটে নাম লিখিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বিজ্ঞাপন

এবারের আসরে মোট ২০টি দল অংশ গ্রহণ করেছে। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে মোট ৮টি দল জায়গা করে নিয়েছে সুপার এইটে। গ্রুপ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলো পরের পর্ব নিশ্চিত করলেও আসর শুরুর আগেই আনুমানিক ভাবে প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল বাছাই করে নাম (যেমন এ-১, এ-২) দিয়ে রেখেছিল আইসিসি।

আরও পড়ুন

বাংলাদেশকে জিতিয়ে যা বললেন তানজিম সাকিব
সুপার এইট নিশ্চিত করে যা বললেন শান্ত
ঈদের আনন্দের দিন সুপার এইট নিশ্চিত করল বাংলাদেশ

ডি গ্রুপ থেকে ডি-১ নামে ছিল দক্ষিণ আফ্রিকা, আর ডি-২ নামে ছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই সুপার এইটে কোয়ালিফাই করায় ডি-১ হিসেবে খেলবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কা যেহেতু আসর থেকে ছিটকে গেছে তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করেছে তাদের নাম হবে ডি-২। অর্থাৎ বাংলাদেশ তারা ডি-২ হিসেবেই সুপার এইটে খেলবে।

বিজ্ঞাপন

সুপার এইটের ৮ দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হয়েছে। সেখানে প্রথম গ্রুপে আছে এ-১, বি-২, সি-১, ডি-২। অর্থ্যাৎ এখানে গ্রুপ-১ এ থাকবে বাংলাদেশ। যেখানে এ-১ হিসেবে আছে ভারত, বি-২ হিসেবে আছে অস্ট্রেলিয়া ও সি-১ হিসেবে খেলবে আফগানিস্তান।

সুপার এইটে গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। সে হিসেবে আসরে আরও অন্তত তিনটি ম্যাচ পাবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে মোকাবেলা করতে হবে টাইগারদের। সেখানে এই তিন দলের মধ্যে অন্তত দুই দেশকে হারালেও সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে শান্তর দলের।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন