• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নেপালকে পুড়িয়ে সাকিবের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৪, ১১:০৪
অ+
অ-
নেপালকে পুড়িয়ে সাকিবের যত রেকর্ড

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নেপালকে ২১ রানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশ দলের এমন জয়ে ঈদের আনন্দ দিগুণ হয়েছে। একই সঙ্গে এই জয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই জয়ে সবচেয়ে বড় অবদান তানজিম হাসান সাকিবের।

বিজ্ঞাপন

টানা ৪ ওভারের স্পেলে মাত্র ৭ রানে ৪ উইকেট শিকার করেছেন ২১ বছর বয়সী পেসার। যেখানে দুই ওভারই করেছেন মেইডেন। বিশ্বমঞ্চে এমন আগুন ঝরানোর দিনে একগাদা রেকর্ডও গড়েছেন এই তরুণ পেসার।

বিশ্বকাপে পুরো ৪ ওভার করা বাংলাদেশের বোলারদের মধ্যে এটিই সবচেয়ে কম রানের রেকর্ড। সব মিলিয়েও এটিই রেকর্ড। গত মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে এক মেইডেনসহ ৭ রানে ১ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন।

তানজিম সাকিবের ২১ বল থেকে কোনো রান নিতে পারেননি নেপালের ব্যাটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড এটি।

বিজ্ঞাপন

তানজিম সাকিবের করা দুইটি মেইডেন ওভারও বিশ্বকাপের রেকর্ড। বাংলাদেশের প্রথম ও সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টির বিশ্ব আসরে এক ম্যাচে দুটি মেইডেন নিলেন তানজিম সাকিব।

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে দুই মেইডেন করা তৃতীয় বাংলাদেশি তানজিম সাকিব। আগের দুজন নাজমুল ইসলাম ও নাসুম আহমেদ।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটতানজিম হাসান সাকিব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন