• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নেপালের বিপক্ষে জয়ে যে ফিল্ডারকে কৃতিত্ব দিলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৭ জুন ২০২৪, ১৩:১৯
অ+
অ-
নেপালের বিপক্ষে জয়ে যে ফিল্ডারকে কৃতিত্ব দিলেন শান্ত

নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। কিংস্টনে টাইগার ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। তবে অল্প পুঁজিকেও জয়ের জন্য যথেষ্ট বানালেন বোলাররা। ২১ রানের জয়ে ফিল্ডারদেরও কৃতিত্ব দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

কিংস্টনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে  ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন সাকিব আল হাসান। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ৮৫ রানে অলআউট হয় নেপাল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘প্রথম ১০-১৫ ওভার ব্যাট করে আমরা বুঝতে পারছিলাম যে উইকেটটা ট্রিকি। তারপর যখন আমরা এই রানটা করেছি প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে এই রান ডিফেন্ড করা সম্ভব। সত্যি কথা, জিতে গেছি তাই বলছি না। ব্রেকের সময় যখন একসাথে প্লেয়াররা কথা বলেছি সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা এখান থেকে ম্যাচটা জিততে পারি।'

'কাজটা সহজ করে দিয়েছে বোলাররা। তানজিম সাকিব খুবই ভালো শুরু করেছে পাওয়ার প্লেতে। ৪ ওভারই দারুণ করেছে। মুস্তাফিজের ১৯ নাম্বার ওভার উইকেট মেইডেন। পুরা বোলিং ইউনিট যেভাবে বোলিং করেছে দারুণ ব্যাপার। আমি কৃতিত্ব দিব ফিল্ডারদের। ফিল্ডাররা যেভাবে বেশ কয়েকটা বাউন্ডারি সেইভ করেছে। বিশেষ করে রিশাদ (হোসেন) পয়েন্টে বেশ কয়েকটা ভালো ক্যাচ নিয়েছে, বাউন্ডারি সেইভও দিয়েছে।’- যোগ করেন শান্ত।

বিজ্ঞাপন

‘আসলে নতুন বলে আমরা ভালো করেছি। মাঝে তাদের দুই ব্যাটার ভালো ব্যাট করেছে। আমরা চেয়েছিলাম আরও কিছু উইকেট নিতে। মাঝে তারা রান তুলেছে অনেক। তবে আমাদের বিশ্বাস ছিল আমরা কামব্যাক করতে পারব এবং পরে তাই করে দেখিয়েছি।’-যোগ করেন শান্ত।

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নাজমুল হোসেন শান্তবাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

বোর্ড সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপে সরকারকে সতর্ক করল বিসিবি

বোর্ড সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপে সরকারকে সতর্ক করল বিসিবি

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’