বিজ্ঞাপন

সাকিবের ডট বলের রেকর্ড ভেঙে যা বললেন ফার্গুসন

সাকিবের ডট বলের রেকর্ড ভেঙে যা বললেন ফার্গুসন

গতকাল সকালে নেপালের বিপক্ষে ২১ টি ডট বল করে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়েছিলেন তানজিম হাসান সাকিব। ২৪ ঘণ্টা না পেরোতেই সেই রেকর্ড ভাঙলেন লকি ফার্গুসন। এই কিউই পেসার ৪ ওভার বোলিং করে পুরো ২৪ বলই ডট দিয়েছেন। কোনো রান খরচ না করেই শিকার করেছেন ৩ উইকেট।

ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বোলিংয়ে আসেন ফার্গুসন। কিউই পেসারের করা প্রথম বলেই ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন আসাদ ভালা। টানা দুই ওভার মেডেন নিলেও উইলিয়ামসন বোলিং থেকে সরিয়ে নেন ফার্গুসনকে।

দ্বিতীয় স্পেলে ১১তম ওভারে আবারও আক্রমণে আসেন ফার্গুসন। এবার দ্বিতীয় বলে চার্লস আমিনিকে এলবিডব্লু করে দেন। ফার্গুসন উইকেট নেন ১৪তম ওভারের দ্বিতীয় বলেও, এবার বোল্ড চ্যাড সোপার।

Lockie Ferguson's unbelievable figures at the end of his spell against Papua New Guinea, New Zealand vs Papua New Guinea, T20 World Cup, Tarouba, June 17, 2024

ম্যাচ শেষে ফার্গুসন বলেন, 'ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট। তবে এমন উইকেটে বোলিং করা আনন্দের। উচ্চাশা নিয়ে এসে আজই বিদায় নেওয়া হতাশার। তবে এটাই খেলা। খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচে আমি পুরোটা সময় সিম-আপ বোলিং করিনি। উইকেটে সহায়তা ছিল। সুইংও হচ্ছিল।'

৪ ওভারে ৪ মেডেন, আন্তর্জাতিক টি–টোয়েন্টি প্রথম এমনটা দেখে ২০২১ সালে। কানাডার বাঁহাতি স্পেনার সাদ বিন জাফর কুলিজে পানামার বিপক্ষে ৪ ওভারে কোনো রান না দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।

এইচজেএস