• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

কোপা আমেরিকা : মেসির সামনে যেসব রেকর্ডের হাতছানি 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৪, ১৩:০৬
অ+
অ-
কোপা আমেরিকা : মেসির সামনে যেসব রেকর্ডের হাতছানি 

ক্যারিয়ারের সম্ভাব্য সব জিতেছেন লিওনেল মেসি। একের পর এক সাফল্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপের সোনালি ট্রফির আক্ষেপ ঘুচেছে আগেই। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মায়ামি তারকার নেতৃত্বে আরেকটি কোপার শিরোপার মিশনে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের আসরে বেশ কিছু রেকর্ড গড়তে পারেন আলবিসেলেস্তে অধিনায়ক। 

বিজ্ঞাপন

আগামীকাল (শুক্রবার) ভোরে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে মাঠে নামলেই রেকর্ড গড়বেন লিওনেল মেসি। কোপার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে চিলির গোলরক্ষক সের্হিও লিভিংস্তোনের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। কানাডার বিপক্ষে মাঠে নামলেই এককভাবে চূড়ায় উঠবেন আর্জেন্টাইন মহাতারকা।

আরও পড়ুন

কোপার উদ্বোধনী ম্যাচেই নামছে আর্জেন্টিনা, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
৩ জনকে বাদ দিয়ে আর্জেন্টিনার কোপা স্কোয়াড ঘোষণা

কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক আর্জেন্টিনার নরবের্তো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনিয়ো। যৌথভাবে সমান সংখ্যক ১৭ গোল করে এ তালিকায় শীর্ষে রয়েছেন তারা। এদিকে, ৩৪ ম্যাচে ১৩ গোল নিয়ে তালিকায় সাতে আছেন মেসি। কোপায় সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়তে দরকার আরও ৫টি।

বিজ্ঞাপন

এদিকে এবারের আসরটি হবে মেসির সপ্তম কোপা আমেরিকা। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে ভিন্ন সাত আসরে খেলার কীর্তি গড়বেন মায়ামির এই তারকা। কোপা আমেরিকায় দুটি করে হ্যাটট্রিক আছে ১০ জনের। এবার একটি হ্যাটট্রিক করলে এই তালিকায় নাম লেখাবেন মেসি। টুর্নামেন্টিতে তার একমাত্র হ্যাটট্রিক ২০১৬ আসরে, পানামার বিপক্ষে।

এখন পর্যন্ত কোপার ইতিহাসে দুইবার টুর্নামেন্ট সেরা হয়েছেন মেসি। যা যৌথভাবে সর্বোচ্চ সেরা খেলোয়াড় হওয়ার রেকর্ড। এবারের আসরে যদি তৃতীয়বারের মতো টুর্নামেন্ট সেরা হতে পারেন, তবে কোপার ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আরেকটি কীর্তি গড়বেন মেসি।   

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিওনেল মেসিকোপা আমেরিকাআর্জেন্টিনা ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের