• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

খারাপ সময়ে লিটনকে নিয়ে আবেগঘন পোস্ট বড় ভাইয়ের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২২ জুন ২০২৪, ১৫:৫৬
অ+
অ-
খারাপ সময়ে লিটনকে নিয়ে আবেগঘন পোস্ট বড় ভাইয়ের

লম্বা সময় ধরে রান খরায় ভুগছেন লিটন দাস। চলমান বিশ্বকাপেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন এই ওপেনার। ব্যাটিংয়ে এমন অধারাবাহিকতার জন্য সমালোচনাও শুনতে হচ্ছে তাকে। এমনকি বিশ্বকাপ দলে তার অন্তর্ভুক্তি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। লিটনের এমন খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন তার বড় ভাই বাপ্পি দাস।

বিজ্ঞাপন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলেছেন লিটন। ৫ ইনিংসে প্রায় ১৪ গড়ে মোট ৭২ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার। যেখানে তিনি ব্যাটিং করেছেন ৮০ স্ট্রাইকরেটে। সর্বোচ্চ ৩৬ রান করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। বাকি চার ম্যাচের একটাতেও ২০ রানও করতে পারেননি তিনি।

এমন পারফরম্যান্সের পর লিটনকে নিয়ে বাপ্পি আজ তার ফেসবুকে লিখেছেন, 'কেন এমন হচ্ছে? দীর্ঘসময় ধরে এত খারাপ বিগত ৯ বছরে হয়নি, চেষ্টার কোনো কমতি দেখিনি। চেষ্টা করা ছাড়া আর কি বা করার আছে, ক্রিকেটের ভাষায় আগ্রাসী, স্বাভাবিক, রক্ষণাত্মক সব ধরনের চেষ্টা দেখেছি। কোন কিছুই সফলতা বয়ে আনছে না। আজ হয়নি তো কি হয়েছে কাল হবে, কাল হয়নি তো কি হয়েছে পরশু হবে এমন ভাবে  চিন্তা করে নিজেকে সান্ত্বনা দিয়ে চলেছি।'

সময় যতই খারাপ আসুক  পরিবার লিটনের পাশে থাকবে এমন আশ্বাস দিয়েছেন বাপ্পি। তিনি লেখেন, 'সান্ত্বনা ও এখন বাস্তবতার চাপে হারিয়ে গেছে। ক্রিকেটে সফলতা হোক আর না হোক, সাধারণ জনগণ তোকে ভালোবাসুক আর না বাসুক, একটা কথা সবসময় মনে রাখবি পরিবার সব সময় তোর পাশে আছে, এমন ১০০টা ম্যাচে রান না করলেও তোর আদর ভালোবাসা সম্মান একটুও কমবে না।'

বিজ্ঞাপন

'তোকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই ফেসবুক পোস্ট না। শুধুমাত্র নিজের খারাপ সময়ে  নিজেকে যেন একা না ভাবিস, প্রধান উদ্দেশ্য হল এটাই। ভগবান তোকে সব সময় সুস্থ সবল রাখুক।'-যোগ করেন তিনি।

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিটন দাসবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য