• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ফাইনালের টিকিট পেয়ে সাফল্যের রহস্য জানালেন রোহিত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৪, ০৮:২৫
অ+
অ-
ফাইনালের টিকিট পেয়ে সাফল্যের রহস্য জানালেন রোহিত

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দিলো রোহিত শর্মার দল। এবার ইংলিশদের বিদায় করে ফাইনালের টিকিট কাটলো ভারত।

বিজ্ঞাপন

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।

ইংল্যান্ডকে হারানোর পর ভারত অধিনায়ক বলেন, 'দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই।'

পুরো আসরজুড়েই ব্যর্থ বিরাট কোহলি। দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটারের ওপর আস্থা হারাচ্ছেন না রোহিত। তিনি বলেন, 'কোহলি কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার ক্যারিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও সে ওপেন করবে।'

বিজ্ঞাপন

সেমিতে দলগত ক্রিকেট খেলেছে ভারত। গায়ানার উইকেটের সঙ্গে খুব ভালো মানিয়ে নিতে পেরেছে তারা। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের মধ্যে বলে মনে করেন রোহিত। তিনি বলেন, 'আমরা দল হিসেবে খুব পরিশ্রম করেছি। এই জয়ে সবার অবদান রয়েছে। আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেটা আমরা জিতেছি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি আমরা। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।'

এইচজেএস  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপরোহিত শর্মা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’