• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভারত-প্রোটিয়া ফাইনাল : গেইলের মতে চ্যাম্পিয়ন যারা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৪, ১৫:১৫
অ+
অ-
ভারত-প্রোটিয়া ফাইনাল : গেইলের মতে চ্যাম্পিয়ন যারা

আটলান্টিক মহাসাগরের পাড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাসের কর্মযজ্ঞ শেষ হচ্ছে আজ (শনিবার)। ভারত ও দক্ষিণ আফ্রিকার ফাইনাল দিয়ে নবম আসরের মহারণ শেষ হতে যাচ্ছে। সেরা দুটি দলই জায়গা করে নিয়েছে এবারের ফাইনালে। যা চলতি আসরে এখন পর্যন্ত অপরাজেয়। এইডেন মার্করামের প্রোটিয়া শিবির টানা আট ম্যাচেই জিতেছে। অন্যদিকে, ভারতও অনবদ্য, মাঝে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত না হলে তাদেরও টানা আট জয়ের সুযোগ থাকত।

বিজ্ঞাপন

এমন লড়াইয়ের আগে পরিষ্কারভাবে একদলকে ফেবারিট হিসেবে বেছে নিতে কষ্ট হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের। আসর শুরুর আগে থেকেই ভারতের পক্ষে বাজি ধরেছিলেন কিংবদন্তি ক্রিকেটারদের অনেকেই। তবে একইসঙ্গে তাদের ফেবারিট তালিকায় থাকা বেশিরভাগ দলই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সে হিসেবে প্রোটিয়ারা ফাইনাল খেলতে পারে, এমনটা হয়তো সেভাবে কেউ ভাবেনি। এবারের ফাইনালে ওঠা রোহিত-মার্করামের দলও নিজেদের যোগ্যতায় এতদূর এসেছে বলে মত গেইলের।

আইসিসির এক ভিডিওতে ক্যারিবীয় তারকা বলেন, ‘এটি (ফেবারিট কারা) বলা কঠিন, যেখানে দুই দলই দারুণ এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলে এসেছে পুরো টুর্নামেন্টে। তাদের জন্য ফাইনালই উপযুক্ত মঞ্চ।’ উইন্ডিজদের হয়ে দু’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী গেইলের মতে, বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার অনুভূতি সবচেয়ে দারুণ ব্যাপার।

Eternal glory awaits  Ahead of South Africa's meeting with India in Barbados, two-time winner Chris Gayle describes the euphoria of lifting the coveted #T20WorldCup trophy 

Posted by ICC - International Cricket Council on Friday, June 28, 2024

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে অনেক অর্জন আছে, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি আংটির মতো কিছু নয়, সবচেয়ে উল্লেখযোগ্য। এগুলো অনেকটা সুপার বোল আংটির মতো এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পর্বতে ওঠার মতোও শারিরীকভাবে সামর্থ্যের প্রমাণ। যখন সে (কন্যা) প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে, তাকে উইন্ডিজদের হয়ে জেতা দুটি রিং–ই দিয়ে দেব। ২০১২ এবং ২০১৬ বিশ্বকাপের পদকগুলো আমার মেয়ের হাতে তুলে দিতে তর সইছে না।’

‘আমি তাকে বলব যেন একটা তার কাছে রাখে এবং আরেকটা যেন আমার ভবিষ্যত নাতি/নাতনির জন্য রেখে দেয়। আমার পরবর্তী প্রজন্মের মাঝেও এসব পদক বয়ে নিয়ে চলার বিষয়ে আমি অনেক গর্বিত। বিজয়ীদের প্রতি আমার উক্তি– বিশ্বের সবচেয়ে দারুণ বিষয় এটি (চ্যাম্পিয়ন হওয়া)’, আরও যোগ করেন ‘দ্য ইউনিভার্স বস’।

আরও পড়ুন

বার্বাডোজ ভিজল বৃষ্টিতে, ফাইনাল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা
ফাইনালের পিচে কত রান উঠতে পারে, জানালেন দ্রাবিড়
প্রোটিয়াদের প্রথম নাকি ভারতের দ্বিতীয়, পরিসংখ্যান কার পক্ষে

বিজ্ঞাপন

প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় প্রোটিয়ারা। প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে, ২০০৭ উদ্বোধনী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতের চোখ দ্বিতীয় শিরোপায়। বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিস গেইলভারতীয় ক্রিকেটদক্ষিণ আফ্রিকা ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপতারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’