• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

কোপা আমেরিকার সেমিফাইনালে কার খেলা কবে?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২৪, ১১:২১
অ+
অ-
কোপা আমেরিকার সেমিফাইনালে কার খেলা কবে?

ম্যানুয়েল উগার্তের নেয়া শট বুঝতে পারলেন না ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। বল জড়াল জালে। ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে সেমিফাইনালে পা রাখল উরুগুয়ে। টানা তিনবার হারের পর উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা পেলেন ব্রাজিলের বিপক্ষে সাফল্যের দেখা। ব্রাজিলকে থামতে হলো কোয়ার্টার ফাইনালে। ২০২২ সালের বিশ্বকাপের পর ২০২৪ সালে এসেও সেলেসাওরা বিদায় নিলো টাইব্রেকারে। 

বিজ্ঞাপন

কোপা আমেরিকায় ব্রাজিলের এই হারের পরেই শেষ হলো কোয়ার্টার ফাইনাল পর্ব। চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেরই ভাগ্য নির্ধারণ হয়েছে পেনাল্টি শ্যুটআউটে। আর্জেন্টিনা প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়েছে টাইব্রেকে। পরের কোয়ার্টার ফাইনালে কানাডাও ভেনেজুয়েলার বিপক্ষে জয় পায় স্নায়ুচাপের যুদ্ধে। 

প্রথম সেমিফাইনালে এই দুই দলেরই দেখা হচ্ছে। কানাডা ও আর্জেন্টিনা মুখোমুখি হবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে। এবারের কোপা আমেরিকা শুরুও হয়েছিল এই দুই দলের ম্যাচ দিয়ে। যেখানে ২-০ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। 

পরের দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে রোববার। দিনের প্রথম ম্যাচে কলম্বিয়া একপ্রকার ছেলেখেলা করেছে পানামাকে নিয়ে। প্রথমার্ধে হামেস রদ্রিগেজ একাই ধসিয়ে দেন পানামাকে। দুই অ্যাসিস্ট আর এক গোল করে ৪১ মিনিটেই ৩-০ গোলে লিড নেয় কলম্বিয়া। জন কর্ডোবা ৮ম মিনিটেই লিড এনে দেন তাদের। হামেস পেনাল্টি থেকে লিড দ্বিগুণ করেন ১৫ মিনিটে। ৪১ মিনিটে দলের সেরা তারকা লুইস দিয়াজের গোলে ৩-০ তে এগিয়ে যায় কলম্বিয়া। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

সেমিতে উঠে ব্রাজিলকে উরুগুয়ের খোঁচা
টাইব্রেকারের আগে যে কারণে ব্রাজিল স্কোয়াডের ‘বাইরে’ ছিলেন দরিভাল
সেমিফাইনালে প্রতিপক্ষ পেয়ে গেল আর্জেন্টিনা, ম্যাচ কবে-কখন?

শেষ পর্যন্ত আরও দুই গোল দিয়ে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। টানা ২৬ ম্যাচ অপরাজিত তারা। সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ব্রাজিলকে বিদায় করে দেয়া উরুগুয়ে। 

সেমিফাইনাল ১ আর্জেন্টিনা বনাম কানাডা ১০ জুলাই, সকাল ৬টা মেটলাইফ স্টেডিয়াম 
সেমিফাইনাল ২ উরুগুয়ে বনাম কলম্বিয়া  ১১ জুলাই, সকাল ৬টা ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কোপা আমেরিকাআর্জেন্টিনা ফুটবল দলউরুগুয়ে ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা