• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

চলমান ছাত্র আন্দোলনের পক্ষে আছি, ছিলাম ও থাকব: আশরাফুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩ আগস্ট ২০২৪, ১৬:৫৯
অ+
অ-
চলমান ছাত্র আন্দোলনের পক্ষে আছি, ছিলাম ও থাকব: আশরাফুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে উত্তাল পুরো দেশ। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লাসহ পুরো দেশেই চলছে জোর আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলনে যুক্ত হয়েছে ৯ দফা দাবি। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে শনিবার যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। তবে এর আগেই ফেসবুকে নিজেদের প্রোফাইল থেকে সংহতি দেখিয়েছেন ক্রিকেটাররা। দেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা মোহাম্মদ আশরাফুল এবার সরাসরিই পক্ষ নিয়েছেন ছাত্র আন্দোলনের। 

বিজ্ঞাপন

নিজের ফেসবুক ওয়ালে সুবিশাল এক স্ট্যাটাসে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন দেশের ক্রিকেটের সাবেক এই অধিনায়ক। লিখেছেন ‘আমি চাই, শুধু কোটার বৈষম্য নয় বরং দেশে বিরাজমান সকল সংকট ও বৈষম্যে মুক্তি পাক।’ 

সাবেক এই অধিনায়ক সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের যারা ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আজ আপনি যতবড় ক্রিকেটার বা স্টারই হোন না কেন, আপনার দেশ, আপনার দেশের শিক্ষার্থী তথা তরুন সমাজ সর্বোপরি দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আপনার অহংকার আর তাদের সাপোর্ট ও ভালোবাসাই আজ আপনি তারকা, মহাতারকা।

অনেককেই দেখলাম শিক্ষার্থীদের হতাহতে, গ্রেপ্তারে ও মৃত্যুতে সহানুভূতি, সমবেদনা জানিয়ে পাশে থাকার ডিরেক্ট/ইনডিরেক্ট পোস্ট দিয়েছেন আমাদের ক্রিকেটাঙ্গন থেকে। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।’ 

বিজ্ঞাপন

আশরাফুল এরপরেই যোগ করেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বড়বড় তারকারা যারা এখনো আপনাদের সাথে যুক্ত হননাই, তারা হয়তো বিশেষ অসুবিধার মধ্যেই আছেন, হয়তোবা যোগদিবেন অতি দ্রুতই আপনাদের সাথে, আপনাদের নৈতিক আন্দোলনের সাথে।’  

আরও পড়ুন

শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় ক্রীড়া সাংবাদিকরা
এবার রাস্তায় নামলেন রিকশাচালকরাও
‘সাকিব কেন ভক্তকে এটা বলবে, ওদের নয়-ছয় বোঝানোর দিন শেষ’

নিজের অবস্থান পরিষ্কার করে সাবেক এই অধিনায়কের বক্তব্য, ‘আমার ব্যক্তিগত অবস্থান, বৈষম্যবিরোধী ন্যায়ভিত্তিক চলমান ছাত্র আন্দোলনের (পরিস্কারভাবেই) পক্ষে আছি, ছিলাম ও থাকব ইনশাআল্লাহ।’ 

বিজ্ঞাপন

আশরাফুলের ভাষ্য, ‘আমি কয়েকমাস ধরে মাইনর কাউন্টি খেলার জন্য ইংল্যান্ডে আছি, নেট-যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো তাই আপনাদের মহতি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে দেরি হয়ে গেল। তারজন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।’ 

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মোহাম্মদ আশরাফুলবাংলাদেশ ক্রিকেটকোটা আন্দোলনছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন