• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যাবে ভিএআর-এর ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ১৫:১১
অ+
অ-
সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যাবে ভিএআর-এর ব্যাখ্যা

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর নিয়ে বিতর্কের শেষ নেই। প্রতি মৌসুমেই একাধিকবার ভিএআর নিয়ে নানাবিধ সমালোচনা সইতে হচ্ছে ফুটবল লিগগুলোকে। তবে এই বিতর্কে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বিভিন্ন কারণে বহুবারই ইংলিশ রেফারিরা বিতর্কিত হয়েছেন। বিশ্বকাপ থেকে ইংলিশ রেফারিদের বাদ দেয়ার ঘটনাও ঘটেছে। 

বিজ্ঞাপন

আর সামাজিক যোগাযোগমাধ্যমেও হরহামেশাই নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ভিডিও অ্যাসিস্ট্যান্ট সিস্টেমকে। চলতি বছর থেকেই ইপিএলে আসছে সেমি অটোম্যাটেড অফসাইড। ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৪ ইউরোর মতোই দ্রুত অফসাইডের সিদ্ধান্ত জানাতে প্রিমিয়ার লিগের এই প্রচেষ্টা। 

এর সঙ্গেই মূলত বেড়ে গিয়েছে ভিএআর সংক্রান্ত বিতর্কের সম্ভাবনা। চলতি বছরের জুনে এই প্রযুক্তি ব্যবহার হবে কি না– সেই প্রসঙ্গে বৈঠকে বসেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের সবগুলো ক্লাব। তাতে সিদ্ধান্ত নেয়া হয়, ইংলিশ প্রিমিয়ার লিগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকছে। গেল মৌসুমে উলভারহ্যাম্পটনের আপত্তির পর এই নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়। 

তবে ভিএআর থাকলেও এবার থেকে আরও কিছুটা স্বচ্ছতা আনতে চায় ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তাতে বলা হয়েছে, এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন একটি অ্যাকাউন্ট থেকে ভিএআরের নেয়া প্রতিটি সিদ্ধান্তের ব্যাখ্যা তাৎক্ষণিকভাবেই দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ম্যাচের সময়েই ভিএআর হাবের মাধ্যমে এই সিদ্ধান্ত জানাবে ইংলিশ লিগের ম্যাচ সেন্টার। 

বিজ্ঞাপন

লিগ কর্তৃপক্ষের ভাষ্য, রেফারির সিদ্ধান্তের পাশাপাশি প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টারের অফিসিয়াল এক্স-হ্যান্ডেলে ভিএআর সিদ্ধান্তের প্রভাব এবং সেই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে বিশেষজ্ঞ রেফারির মন্তব্য জানানো হবে। মূলত প্রিমিয়ার লিগের স্বচ্ছতা ধরে রাখতেই এমন সিদ্ধান্ত। 

আরও পড়ুন

ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম কবে কোথায় শুরু

আগামী ১৭ই আগস্ট থেকে শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে জমজমাট লিগ হিসেবে পরিচিত ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই মাঠে দেখা যাবে ফেবারিট ম্যানচেস্টার ইউনাইটেডকে। একইদিনে মাঠে নামবে লিভারপুল এবং আর্সেনাল। দুই জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হচ্ছে প্রথম ম্যাচডেতে। যদি সেই ম্যাচ হবে ১৮ই আগস্ট।

বিজ্ঞাপন

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইংলিশ প্রিমিয়ার লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

লিভারপুলকে কোয়ার্টার ফাইনালে তুললেন সালাহ-রবার্টসন

লিভারপুলকে কোয়ার্টার ফাইনালে তুললেন সালাহ-রবার্টসন

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হ্যাট্রটিকে বড় জয় চেলসির

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হ্যাট্রটিকে বড় জয় চেলসির

কোনোমতে জিতে শীর্ষে থেকে পয়েন্ট বাড়াল আর্সেনাল

কোনোমতে জিতে শীর্ষে থেকে পয়েন্ট বাড়াল আর্সেনাল

২০ ম্যাচ হারা দল চমকে দিলো লিভারপুলকে

২০ ম্যাচ হারা দল চমকে দিলো লিভারপুলকে