• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

এক ওভারে ৩৯ রান, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৪, ১৫:০৫
অ+
অ-
এক ওভারে ৩৯ রান, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন এক ওভারে সর্বোচ্চ ছিল ৩৬ রান। ২০০৭ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। সেই বিশ্বরেকর্ড ভেঙে গেল এবার। সামোয়ার উইকেটরক্ষক-ব্যাটার ড্যারিয়াস ভিসের এক ওভারে নিলেন ৩৯ রান।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) সামোয়া বনাম ভানুয়াতুর ম্যাচে ভিসের এই বিশ্বরেকর্ড গড়লেন। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হলো নতুন বিশ্বরেকর্ড। ম্যাচে ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে ভিসের ছ’টি ছক্কা মারেন। সেই সঙ্গে নিপিকো তিনটি নো বল করেন। ফলে এক ওভারে ওঠে ৩৯ রান।

যুবরাজ ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৩৬ রানের নজির আছে কায়রন পোলার্ড (২০২১), নিকোলাস পুরান (২০২৪) এবং দীপেন্দ্র সিংহ আইরির (২০২৪)। তাদের সবার রেকর্ড ভাঙলেন ভিসের।

ম্যাচের ১৫তম ওভারে বল করতে আসেন নিপিকো। সেই ওভারের প্রথম তিনটি বলেই ছক্কা মারেন তিনি। এরপর নো বল করেন নিপিকো। সেই বলে রান নিতে পারেননি ভিসের। চতুর্থ বলটিতে ছক্কা মারেন তিনি। পরের বলটিতে রান হয়নি। এরপরের দু’টি বলই নো বল হয়। তার মধ্যে একটি বলে ছক্কা মারেন ভিসের। ওভারের শেষ বলেও ছক্কা মারেন তিনি।

বিজ্ঞাপন

ভিসের ওই ম্যাচে ৬২ বলে ১৩২ রান করেন। ১৭৪ রান তোলে সামোয়া। ভানুয়াতুর ইনিংস শেষ হয় ১৬৪ রানে। ১০ রানে ম্যাচ জিতে নেয় সামোয়া। যে নিপিকো এক ওভারে ৩৯ রান দিলেন, তিনি ব্যাট হাতে ওপেন করতে নেমে ৫২ বলে ৭৩ রান করেন। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টি টোয়েন্টি ক্রিকেটবিশ্ব রেকর্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা