• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট : কেমন থাকবে কালকের আবহাওয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৪, ২০:২৫
অ+
অ-
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট : কেমন থাকবে কালকের আবহাওয়া

বৃষ্টির বাধায় আজ (শুক্রবার) বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট মাঠে গড়ায়নি। প্রায় অর্ধদিন বৃষ্টির পর মাঠ ভেজা থাকায় প্রথমদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে রাওয়ালপিন্ডিতে আগামীকাল দ্বিতীয় দিনের আবহাওয়া কেমন থাকবে সেই প্রশ্ন উঠেছে। আবহাওয়ার পূর্বাভাস অবশ্য ক্রিকেট সমর্থকদের আশা দেখাচ্ছে, আর সেটি সত্যি হলে সিরিজ জয়ের লক্ষ্যে কাল মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল সিরিজের দ্বিতীয় টেস্ট। কিন্তু ম্যাচের টসও সম্পন্ন করা যায়নি বৃষ্টির কারণে। পরে দুপুর ১টায় (স্থানীয় সময় ১২টা) আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। এর কিছুক্ষণ পরই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজ দিনের আবহাওয়া যে এমন থাকবে সেটি আগেই পূর্বাভাসে জানা গিয়েছিল। 

এদিকে, আগামীকালের আবহাওয়া নিয়ে আকুওয়েদারের পূর্বাভাস বলছে, আগামীকাল রাওয়ালপিন্ডির আবহাওয়া আজকের চেয়ে ভিন্ন থাকবে। যেখানে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। ফলে রাওয়ালপিন্ডিতে রৌদ্রোজ্জ্বল একটি দিন দেখার কথা রয়েছে। ফলে কাল নির্ধারিত সময়েই শুরু হতে পারে বাংলাদেশ-পাকিস্তানের খেলা।

আরও পড়ুন

পাকিস্তান দলে ‘গুটিবাজির’ শিকার, ক্ষুব্ধ ও হতাশ শাহিন
বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিনের খেলা
বাংলাদেশে বিশ্বকাপ না হওয়াটা দুঃখজনক : ইংল্যান্ড অধিনায়ক

বিজ্ঞাপন

তবে আরেকটি প্রতিকূলতার মুখোমুখি হতে হবে ক্রিকেটারদের। এদিন অতিরিক্ত গরম থাকতে পারে রাওয়ালপিন্ডিতে। সকালে খেলা শুরু হওয়ার সময় সেখানকার তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত আর্দ্রতার কারণে যেটা অনুভূত হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। দিন যত গড়াবে সেই তাপমাত্রা বাড়ার কথা রয়েছে।

এর আগে সিরিজের প্রথম টেস্টও হয়েছিল এই ভেন্যুতে। ওই ম্যাচেও প্রথমদিনের অর্ধেক সময় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, যদিও পরে ৪১ ওভারের খেলা হয়। বাকি চারদিনের লড়াই শেষে প্রথমবারের টেস্টে পাকিস্তানকে হারানোর ইতিহাস গড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত’র দল জিতে নেয় ১০ উইকেটের বড় ব্যবধানে। ফলে দ্বিতীয় টেস্ট দিয়ে তাদের সামনে সিরিজ জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে। সব ঠিক থাকলে শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় দুই দল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নামবে।

এএইচএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটপাকিস্তান ক্রিকেটটেস্ট ক্রিকেটবাংলাদেশ পাকিস্তান সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাবরের বিকল্প হিসেবে যে দুই ক্রিকেটারকে দলে চান হাফিজ

বাবরের বিকল্প হিসেবে যে দুই ক্রিকেটারকে দলে চান হাফিজ

হায়দরাবাদের অধিনায়কত্ব পেলেন ল্যাবুশেন

হায়দরাবাদের অধিনায়কত্ব পেলেন ল্যাবুশেন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

নিরাপত্তা শঙ্কায় পিএসএল, ক্রিকেটারদের সতর্ক করল অস্ট্রেলিয়া

নিরাপত্তা শঙ্কায় পিএসএল, ক্রিকেটারদের সতর্ক করল অস্ট্রেলিয়া