• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সারের হয়ে অভিষেক উইকেট সাকিবের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:০০
অ+
অ-
সারের হয়ে অভিষেক উইকেট সাকিবের

বাংলাদেশ দল পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয় করে দেশে ফিরেছে ৩ সেপ্টেম্বর। সামনে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকা ছেড়ে যাবে ১৫ সেপ্টেম্বর। মাঝের সময়টা অল্প হলেও কাউন্টি খেলতে ইংল্যান্ডে চলে গেছেন সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) ম্যাচ খেলতেও নেমেছেন সাকিব। সারের জার্সিতে মাঠে নেমেছেন তিনি। এর আগে কাউন্টিতে খেললেও সারের হয়ে আজ অভিষেক হয়েছে এই বাংলাদেশি অলরাউন্ডারের। 

সমারসেটের বিপক্ষে খেলতে নেমে প্রথম ইনিংসেই উইকেটের দেখা পেলেন সাকিব। ইনিংসের ৫৪তম ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের ওপর জোরের ওপর করেছিলেন তিনি। সেখানে বলের ফ্লাইট মিস করে বোল্ড হয়েছেন টম আবেল। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৯ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার বোলিং করেছেন সাকিব। যেখানে ৭৪ রানের বিনিময়ে শিকার করেছেন এক উইকেট।

বিজ্ঞাপন

সমারসেট তাদের প্রথম ইনিংসে ৬৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৮৪ রান।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ