• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

জার্মানির কাছে ৫ গোল খেয়ে আর্জেন্টিনার বিদায়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২
অ+
অ-
জার্মানির কাছে ৫ গোল খেয়ে আর্জেন্টিনার বিদায়

কলম্বিয়া চলছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসর। ইতোমধ্যেই আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আট দল। যেখানে জায়গা হয়নি আর্জেন্টিনার মেয়েদের। শেষ ষোলো থেকে ছিটকে গেছে তারা।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-২০ নারী দলের কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ নারী দল। জার্মানির হয়ে জোড়া গোল করেন নাচতিগাল। একটি করে গোল করেন জানজিন, ব্যান্ডের ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন লোম্বারডি ল্যারের।

আরও পড়ুন

শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ
তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে
১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের

এদিন ম্যাচের ৫ম মিনিটেই এগিয়ে যায় জার্মানি। সতীর্থের বাড়িয়ে দেয়া বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান জানজিন। ২৪তম মিনিটে হেড থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন নাচতিগাল।

বিজ্ঞাপন

এর দুই মিনিট পরেই ডি-বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় জালে জড়ান ব্যান্ডের। এদিন প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোল পান নাচতিগাল। ডি-বক্সের বাইরে থেকে নেয়া অসাধারণ ফ্রি-কিকে গোল করেন তিনি।

বিরতিতে যাওয়ার আগে আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান ল্যারের। বিরতি থেকে ফিরে গোল ব্যবধান আরও বাড়ান জার্মানির জিকাই। তাতে আর ম্যাচে ফেরা হয়নি আর্জেন্টাইনদের।

এই হারে চলতি অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের আসর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলো আর্জেন্টিনা। এর আগে গ্রুপ পর্বে তৃতীয় হয়ে কোনো মতে শেষ ষোলোতে এসেছিল তারা।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আর্জেন্টিনা ফুটবল দলআর্জেন্টিনানারী ফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা

দুই দলই চায় নিজেদের মাঠে হোক, আলোচনায় নিরপেক্ষ ভেন্যু

আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমাদুই দলই চায় নিজেদের মাঠে হোক, আলোচনায় নিরপেক্ষ ভেন্যু

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা