• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৩ অক্টোবর ২০২৪, ১১:২৪
অ+
অ-
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আজ বৃৃহস্পতিবার পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এটি সরে যায়। নতুন করে ভেন্যু নির্ধারণ হয় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। সেখানেই আজ উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আরব আমিরাতের মাটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর আগে সবশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস জ্যোতি কাজে লাগাতে চান মূল ম্যাচে, ‘আমি বলবো যে আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সবাই একটা ভালো শেপে দেখেছি। সবার ভেতর যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুদা বা বলবো যে প্রত্যেকটা খেলোয়াড় যে একজন আরেকজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে।’

‘ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। বোলাররা অনেক ভালো ব্যাক আপ দিয়েছে। এখনও পর্যন্ত সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি দল একটা ভালো অবস্থায় আছে। আমরা জয়ের জন্যই খেলবো।’-যোগ করেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

বিজ্ঞাপন

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, সাথী রানী, মুর্শিদা খাতুন, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, রাবেয়া খান।

এসএইচ/এইচজেএস  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটনারী ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য