• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৪, ১৭:৩০
অ+
অ-
অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটারের ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টি সুলভ নয় বলেও কম সমালোচনা হচ্ছিল না। যে কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের দলে তাকে দেখেও অনেকে অবাক হয়েছিলেন। এরই মধ্যে শোনা যাচ্ছিল, ভারত সিরিজেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটকে বিদায় বলে দেবেন রিয়াদ। 

বিজ্ঞাপন

অবশেষে আজ (মঙ্গলবার) দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিন ফরম্যাটটি থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর অভিষেক হয় ২০০৭ সালের সেপ্টেম্বরে। এরপর এই ফরম্যাটে লাল-সবুজের জার্সির প্রতিনিধিত্ব করেছেন ১৭ বছর।

অবসরের ঘোষণা দিয়ে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি টি-২০ থেকে অবসর নিচ্ছি। এটাই আমার শেষ সিরিজ। আসলে এখানে আসার আগেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। কোচ, ক্যাপ্টেন সবাই জানত। আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়। পরের বিশ্বকাপের জন্য এখনই (বাংলাদেশের) প্রস্তুতি শুরু করা উচিৎ।’

আরও পড়ুন

ভারতেই শেষ হচ্ছে মাহমুদউল্লাহ অধ্যায়!
টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে যা বললেন আশরাফুল
মাহমুদউল্লাহ প্রসঙ্গে শান্ত, ‘কার সঙ্গে কার তুলনা করছেন’

বিজ্ঞাপন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৩৯টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে ৮ ফিফটির সঙ্গে ২৩.৪৮ গড় এবং প্রায় ১১৮ স্ট্রাইকরেটে তিনি ২৩৯৫ রান করেছেন। এ ছাড়া বল হাতে তিনি সংক্ষিপ্ত সংস্করণটিতে শিকার করেন ৪০ উইকেট।

আগামীকাল (বুধবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সেটিই হবে বাংলাদেশের জার্সিতে মাহমুদউল্লাহ’র শেষ টি–টোয়েন্টি ম্যাচ। এর আগে ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাহমুদউল্লাহ রিয়াদবাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন