• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রাজার রেকর্ড সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ১৯:০৪
অ+
অ-
রাজার রেকর্ড সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নেপালের দখলে। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল তারা। এবার সেটি ভেঙে নতুন ইতিহাস লিখেছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করেছে রোডেশিয়ানরা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে অপরাজিত ১৩৩ রান করেছে সিকান্দার রাজা।

আরও পড়ুন

জিম্বাবুয়ের লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছে পাকিস্তান
জিম্বাবুয়েকে আধুনিক স্টেডিয়াম নির্মাণ করে দিচ্ছে আইসিসি
দোলাচলে থাকা বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

শুরুতে ব্যাট করতে নেমে রীতিমতো ঝর বইয়ে দেন দুই রোডেশিয়ান ওপেনার ব্রায়ান বেনেট ও মারুমানি। ২৬ বলে ৫০ রান করে ব্রেনেট ফিরলে ভাঙে ৯৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার মারুমানিও পেয়েছেন ফিফটির দেখা। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৬২ রান।

বিজ্ঞাপন

দুই ওপেনারের তাণ্ডবে পাওয়ার প্লেতেই দলীয় শত রানের মাইলফলক স্পর্শ করে জিম্বাবুয়ে। ৬ ওভার শেষে ১ উইকেটে ১০৩ রান করে তারা।

তিনে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি ডিয়ন মেয়ার্স। ৫ বলে ১২ রান করেছেন তিনি। তবে চারে নেমে রীতিমতো টর্নেডো বইয়ে দেন সিকান্দার রাজা। অধিনায়ক পেয়েছেন ফিফটির দেখাও। ৩৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ বলে করেছেন অপরাজিত ১৩৩ রান।

তাছাড়া রায়ান বার্ল করেছেন ১১ বলে ২৫ রান। আর ১৭ বলে অপরাজিত ৫৩ রান করেছেন ক্লিভ মাদান্দে।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জিম্বাবুয়ে ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেটবিশ্ব রেকর্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে রয়েছেন যারা

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা