• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ক্রাচে ভর করে ব্যালনের অনুষ্ঠানে রদ্রি, আসছেন না ভিনি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ২২:৪৩
অ+
অ-
ক্রাচে ভর করে ব্যালনের অনুষ্ঠানে রদ্রি, আসছেন না ভিনি

সবকিছু যেন সাজিয়েই রাখা ছিল। রোনালদো নাজারিও থাকবেন। ভিনিসিয়ুস জুনিয়রের হাতে তুলে দেবেন ব্যালন ডি' অর পুরস্কার। তবে মূল অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানেক আগেই হলো বড় নাটক। ব্যালন ডি' অরের ইতিহাসে অন্যতম বড় নাটকীয়তার জন্ম দিয়ে ফেবারিট ভিনিসিয়ুস বর্জন করছেন প্যারিসের এই আলো ঝলমলে অনুষ্ঠান। 

বিজ্ঞাপন

এদিকে প্যারিসে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তের সবচেয়ে বড় ফেবারিট রদ্রি। ম্যানচেস্টার সিটির এই তারকা ইনজুরির কারণে রয়েছেন ফুটবলের বাইরে। তবে সবশেষ গুঞ্জন অনুযায়ী তিনিই এবারের ব্যালন ডি' অরের জয়ী হতে চলেছেন। ক্রাচে ভর করে হাজির হওয়া রদ্রিকে নিয়ে হোটেলের বাইরে সাংবাদিকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতোই।

আরও পড়ুন

ব্যালন ডি’অর পাচ্ছেন না ভিনি, আনুষ্ঠানিক ঘোষণার আগেই তথ্য ফাঁস
রাতে ব্যালন ডি' অর ঘোষণা, যার হাতে উঠছে শ্রেষ্ঠত্ব
আনুষ্ঠানিক ঘোষণার আগেই ব্যালন ডি’অর জয়ীর নাম জানালেন মোরাতা

সাধারণত ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ব্যালন ডি' অর তালিকা নিয়ে বরাবরই সর্বোচ্চ গোপনীয়তার চেষ্টা করে। মূল আয়োজনের আগে উপস্থাপকদেরও ধারণায় থাকে না কে জিততে চলেছেন ফুটবলের ব্যক্তিগত এই প্রেস্টিজিয়াস শিরোপা। 

বিজ্ঞাপন

কিন্তু দৃশ্যপট বদলেছে ২০২৪ সালে এসে। আনুষ্ঠানিক ঘোষণা আসার ঘণ্টা কয়েক আগেই বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবজিও রোমানো জানিয়েছেন, ভিনিসিয়ুসের হাতে উঠছে না এবারের ব্যালন ডি'অর। ব্যালন ডি'অরের অনুষ্ঠানেও যাচ্ছেন না রিয়ালের এই তারকা ফরোয়ার্ড। এমনকি রিয়াল থেকে কেউই এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।

ভিনিসিয়াস ছাড়াও রিয়াল মাদ্রিদের জ্যুড বেলিংহাম এবং দানি কার্ভাহাল ছিলেন সংক্ষিপ্ত তালিকায়। সেরা কোচের তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তিও। নতুন গুঞ্জন বলছে, আনচেলত্তিও পাচ্ছেন না সেরা কোচের খেতাব। সেটা যাচ্ছে স্পেনের ইউরোজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে। 

সোমবার ২৮ অক্টোবর রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০২৪ ব্যালন ডি’অর জয়ীর নাম।

বিজ্ঞাপন

ব্যালন ডি’ অরের পুরস্কার ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আজ পুরস্কার তুলে দেয়া হবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে। সেরা পুরুষ ফুটবলার ব্যালন ডি’অর, সেরা নারী ফুটবলার ব্যালন ডি’অর ফ্যামিনিন, সেরা স্কোরার গার্ড মুলার অ্যাওয়ার্ড, মানবিকতা প্রদর্শনকারী ফুটবলার সক্রেটিস অ্যাওয়ার্ড, সেরা উদীয়মান ফুটবলার কোপা অ্যাওয়ার্ড। পাশাপাশি থাকছে পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ড।

জেএ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রিয়াল মাদ্রিদব্যালন ডি অর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে