• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আনুষ্ঠানিকভাবে বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ২১:৪৫
অ+
অ-
আনুষ্ঠানিকভাবে বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আগেই জানিয়েছিলেন, আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনদিন পিছিয়েছে আসর শুরুর সময়।

বিজ্ঞাপন

নতুন সূচি অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। আজ বুধবার বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আরও পড়ুন

পাকিস্তানের সাবেক তারকাকে মেন্টর বানাল ঢাকা ক্যাপিটালস
‘এক ওভারে ৭ ছক্কা হাঁকানো’ আফগান ব্যাটারকে দলে ভেড়াল রংপুর
বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স, সূচি ঘোষণা

আসর শুরুর ও ফাইনালের সময় জানালেও ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বোর্ড।

বিজ্ঞাপন

বিপিএলকে সামনে রেখে গত ১৪ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। রাজনৈতিক পট পরিবর্তন ও নানা জটিলতায় বিপিএলের সবশেষ আসরে অংশগ্রহণ করা দলের মাঝ থেকে এবার নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মাঝে এবারও বিপিএলে খেলবে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১১ বছর পর দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিরেছে প্রথম দুই আসরে অংশ নেয়া চিটাগং কিংস। নতুন করে বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। 

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবিবিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল

তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল

শেষ ওভারের রোমাঞ্চে বাংলাদেশের জয়

শেষ ওভারের রোমাঞ্চে বাংলাদেশের জয়

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল