• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ব্যাটারদের সঙ্গে বিশেষ সভায় বসছেন প্রধান কোচ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৪, ১৬:০৯
অ+
অ-
ব্যাটারদের সঙ্গে বিশেষ সভায় বসছেন প্রধান কোচ

ব্যাটিং ইউনিট নিয়ে চিন্তার কালো মেঘ বাংলাদেশের আকাশ থেকে যেন কিছুতেই সরছে না। সর্বশেষ দুই মাসে বড় দুটি টেস্ট সিরিজ খেলেছে টাইগাররা। যেখানে ভারতের মাটিতে ভরাডুবির পর দেশের মাটিতেও বাজে পারফরম্যান্সের চিত্রটা বদলায়নি।

বিজ্ঞাপন

গত আগস্ট মাসে পাকিস্তানে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর ভারতে সিরিজে খেই হারায় টাইগাররা। শুরুতে গোয়ালিয়র টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে হারে তারা। পরে কানপুর টেস্টেও ৭ উইকেটের হার সঙ্গী হয় শান্তদের।

এবার ঘরের মাটিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। যেখানে সবচেয়ে বড় দায় ব্যাটারদের। দুই টেস্টেই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী করেছে টাইগাররা। যে কারণে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় দলের ব্যাটারদের বাজে পারফরম্যান্স।

আফগানিস্তান সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অবস্থান করছেন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। সেখানে থাকা দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছে ক্ষুদেবার্তায় জানতে চাওয়া হয় দলের ব্যাটিং পরিস্থিতি নিয়ে। জবাবে এই কোচ ঢাকা পোস্টকে বলেন, 'আগামীকাল সকালে স্কিল মিটিং হবে। সেখানে প্রধান কোচ (ফিল সিমন্স) বিশেষভাবে খেলোয়াড়দের সঙ্গে এসব নিয়ে আলোচনা করবেন, তারপর যার যার ভূমিকা নিয়ে কথা বলবেন।'

বিজ্ঞাপন

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটারদের থেকে প্রত্যাশা কী থাকবে? এমন প্রশ্নের জবাবে হেম্প জানালেন, 'প্রত্যেকের প্রত্যাশা তো অবশ্যই ভালো থাকে। তবে পরিস্থিতি এবং খেলার অবস্থা দেখে মূল্যায়ন করা যায়। তারপর নির্দিষ্ট সময়ে দলের প্রয়োজনের উপর ভিত্তি করে মানিয়ে নেওয়ার বিষয়টি থাকে। এখন দেখা যাক বাকিটা।'

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবিফিল সিমন্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন