• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৪, ১৭:২২
অ+
অ-
অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও হারল পাকিস্তান

মাঠে এবং মাঠের বাইরের নানা কাণ্ডে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটের। নানা বিতর্ক আর বাজে ফর্ম সঙ্গী করে অস্ট্রেলিয়া সফরে এসেছে তারা। অজিদের বিপক্ষে সিরিজেও শুরুটা হলো হার দিয়ে। তবে হারের আগে স্বাগতিকদের চোখে চোখ রেখেই লড়াই করেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

মেলবোর্নে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৩ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ৩৩ ওভার ৩ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ২৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। তবে এরপর ৮৫ রানের জুটি গড়েন স্মিথ এবং ইংলিস। তাতে মনে হচ্ছিলো সহজেই ম্যাচ জিতে যাবে অস্ট্রেলিয়া।

কিন্তু ১৭তম ওভারে ৪৪ রান করা স্মিথ ফিরলে আবারও ম্যাচে ফেরে পাকিস্তান। ২০ তম ওভারে আফ্রিদির শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়ে বিদায় নেন ইংলিস। হাফ সেঞ্চুরি বঞ্চিত হন তিনিও। ৪২ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৯ রান করে বিদায় নেন তিনি।

বিজ্ঞাপন

এরপর ২১তম ওভারে জোড়া আঘাত হানেন হারিস রউফ। ১৩ বলে ১৬ রান করা মার্নাস ল্যাবুশেনকে ফেরানোর পরের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফেরান হারিস। সুবিধা করতে পারেননি অ্যারন হার্ডিও। তিনি ১৯ বলে ১০ রানে ফিরে গেলে চাপে পড়ে অজিরা।

সেখান থেকে প্যাট কামিন্সের বীরত্বে ম্যাচ জিতেছে স্বাগতিকরা। কামিন্সের ব্যাটে আসে ৩১ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস। মাঝে শন অ্যাবট ১৯ বলে ১৩ রান করে ফিরে যান।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে টেনেটুনে ২০০ পার করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। তিনি করেছেন ৪৪ রান। আর নয় নম্বরে নেমে ৩৯ বলে ৪০ রান করেন নাসিম। তাছাড়া ৩৭ রান এসেছে বাবর আজমের ব্যাট থেকে।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অস্ট্রেলিয়ান ক্রিকেটপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টেস্ট ও ওয়ানডের আতুড়ঘর এমসিজি

টেস্ট ও ওয়ানডের আতুড়ঘর এমসিজি

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

শাস্তি পেলেন সালমান আলি আঘা

শাস্তি পেলেন সালমান আলি আঘা

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’