• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

‘ভারতকে এখন পাকিস্তানও হারিয়ে দেবে’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৪, ১৮:৫০
অ+
অ-
‘ভারতকে এখন পাকিস্তানও হারিয়ে দেবে’

এক মাস আগেও ছবিটা অন্য রকম ছিল। মাঠের ক্রিকেটে দোর্দণ্ড প্রতাপে যেন উড়ছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছিল রোহিত শর্মার দল। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান ক্রমেই বাড়ছিল। ঘরের মাটিতে কদিন আগে বাংলাদেশকে সিরিজ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের দুয়ারে ছিল ভারত।

বিজ্ঞাপন

কিন্তু নিউজিল্যান্ড সিরিজটাই যেন ভারতের সব অঙ্ক বদলে দিলো। ঘরের মাঠে কিউইদের কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে ২৪ বছর পর নিজেদের দুর্গে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া।

এমন বিপর্যয়ের পর রোহিত শর্মাদের খোঁচা দিলেন পাকিস্তান ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও ওয়াসিম আকরাম। তাদের মতে, ভারতকে এখন পাকিস্তানও হারিয়ে দিতে পারবে।

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের প্রথম ওয়ানডেতে ধারাভাষ্য দিচ্ছিলেন আকরাম। সেখানে তার সহ-ধারাভাষ্যকার মাইকেল ভনের সঙ্গে আলোচনার সময় ভারতের প্রসঙ্গ উঠে। ভন প্রথমে বলেন, ‘আমি ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ় দেখতে চাই।’ জবাবে আকরাম বলেন, ‘তাহলে তো খুব ভালো হয়। দুটি ক্রিকেট পাগল দেশের মধ্যে সিরিজ ক্রিকেটের পক্ষেই ভালো বিজ্ঞাপন।’

বিজ্ঞাপন

আকরামের কথার প্রেক্ষিতে ভন বলেন, ‘এখন তো পাকিস্তান ভারতকে হারাতে পারবে।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়কের কথায় সম্মতি জানান আকরাম। খোঁচার সুরে তিনি বলেন, ‘এখন ঘূর্ণি উইকেটে ভারতের এই দলকে পাকিস্তানও হারিয়ে দেবে। ওরা ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরেছে।’

তিন টেস্টের সিরিজে ভারতের যে ৫৭টি উইকেট পড়েছে তার মধ্যে ৩৭টি উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনারেরা। এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপ্সের স্পিন সামলাতে হিমশিম খেতে হয়েছে রোহিত, কোহলিদের। ভারতের ব্যাটারদের সমালোচনা ঘরেই শুরু হয়েছে। সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকরের মতো সাবেক ক্রিকেটাররা ভারতীয় ব্যাটারদের টেকনিক ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে সেই সিরিজ জিততে হবে রোহিতদের। তবে দলের যা বর্তমান পরিস্থিতি তাতে কঠিন লড়াই অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেটারদের সামনে।

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটপাকিস্তান ক্রিকেটটেস্ট ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

শাস্তি পেলেন সালমান আলি আঘা

শাস্তি পেলেন সালমান আলি আঘা

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট