• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বিদায়ী টেস্ট খেলতে নামার আগে ইমরুলের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ১৬:৩৬
অ+
অ-
বিদায়ী টেস্ট খেলতে নামার আগে ইমরুলের আবেগঘন বার্তা

টেস্ট ক্রিকেট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছিলেন ইমরুল কায়েস। আগামীকাল শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিজের শেষ চারদিনের ম্যাচ খেলবেন তিনি। এর আগে আজ শুক্রবার ফেসবুক পোস্টে দীর্ঘ কথা লিখে জানিয়েছেন নিজের অনূভুতি।

বিজ্ঞাপন

অবসরের সিদ্ধান্তটাকে নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলেই উল্লেখ করেছেন ইমরুল কায়েস, ‘কালকে ১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।' 

এরপরেই নিজের ক্রিকেটার হওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা বাবাকে নিয়ে করলেন স্মৃতিচারণ, ‘যে মানুষটা না থাকলে হয়তো আমার ক্রিকেটার, কিংবা আজকের ইমরুল কায়েস হয়ে ওঠা হতো না। সেই মানুষটা আমার লাইফের সবচেয়ে স্পেশাল মানুষ, আমার বাবা! আমার বাবা সবসময় বলতো, “যেদিন তুমি লর্ডস এ খেলবা, আর ব্যাট উঠাবা দর্শকদের দিকে, সেইদিন আমি হবো সবচেয়ে Happy মানুষ!” 

 
 

মেহেরপুরে, আমার যখন মাত্র ৬-৭ বছর বয়স, তখন বাবা আমাকে একটা ক্রকেট ব্যাট বানিয়ে দিয়েছিলেন। তারপর তিনি বল করতেন, আমি ব্যাট করতাম। আমি সবসময় চেষ্টা করেছি, ক্রিকেটটাকে আমার বাবার আদর্শ আর Honesty ‘র জালে ঘিরে রাখার।’  

বিজ্ঞাপন

দেশের জার্সিতে ক্যারিয়ার লম্বা হতে না পারার আক্ষেপ যেমন ঝড়েছে ইমরুলের স্ট্যাটাসে, তেমনি নতুন প্রজন্মের জন্যও জানিয়েছে শুভকামনা, ‘আমার দেশের হয়ে আরও অনেক কিছু দেবার ইচ্ছা ছিলো। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে, আমি চাই আমার ইচ্ছার বাকিটুকু নতুন প্রজন্মের ছেলেরা করুক, ইনশাআল্লাহ। তাদের হাত ধরে বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি সম্মান বয়ে আনুক, বিশ্ব জয় করুক বাংলাদেশ!’  

আরও পড়ুন

অপেক্ষা ফুরালো না পাঁচ বছরেও, লাল বলের ক্রিকেটকে বিদায় কায়েসের
জাতীয় দল থেকে বাদ পড়ার সেই ‘অজুহাত’ নিয়ে মুখ খুললেন ইমরুল কায়েস
নাম, চেহারা দেখেই প্লেয়ার্স ড্রাফটের গ্রেডিং কি না প্রশ্ন কায়েসের

ইমরুল তার বিদায়ী ম্যাচের আগে ধন্যবাদ জানিয়েছেন অনেককেই, ‘এই বিদায়বেলায়, আমি কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই এবং কিছু মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ~ প্রথমে আমার কোচ জামিলুর রহমান সাদ ভাইকে। আরও ধন্যবাদ দিতে চাই – শামসুল ভাই, এহসান স্যার, হুমায়ুন চাচা, খালেদ মাহমুদ সুজন ভাই, কোচ বাবুল ভাই, কোচ সালাউদ্দিন স্যার, ফাহিম স্যার, BCB’র সকল গ্রাউন্ড এর মাঠকর্মী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আম্পায়ার্স, ম্যাচ রেফারি, সাপোর্টিং স্টাফ সহ আমার এই পথযাত্রায় অবদান রাখা প্রত্যেকটা মানুষকে!’ 

বিজ্ঞাপন

ইমরুল কায়েস অবশ্য জানিয়েছেন ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেট আরও কিছুদিনের জন্য চালিয়ে যেতে চান তিনি, ‘আমি শুধু টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আমি ODI এবং T20 ক্রিকেট আরও কয়েক বছর continue করতে চাই, Specially BPL এবং DPL খেলতে চাই। আমি আশা করি, BCB আমার ইচ্ছাটাকে সম্মান দিবে এবং সম্মত হবে। যদি কখনো আবার সুযোগ হয়, আপনাদের এই ভালোবাসা নিয়েই আমি দেশের ক্রিকেটের উন্নতির জন্য ভিন্ন পেশা নিয়ে কাজ করতে চাই।’ 

শেষে জানিয়েছেন নিজের শেষ খেলার পর দর্শকদের সঙ্গে সময় কাটাতে চান তিনি, ‘১৬ তারিখ, মিরপুর স্টেডিয়ামে, খেলাশেষে কিছু মুহূর্ত কাটাতে চাই আপনাদের সাথে, যাদের ভালোবাসায় ভর করে এগিয়ে গেছে আমার পুরো জার্নিটা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ১৬ তারিখ, খেলাশেষে দেখা হবে। আর দেখা হবে, ক্রিকেটের বিজয়ে! বাংলাদেশের বিজয়ে!’  

এসএইচ/জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইমরুল কায়েসবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক