• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রাচিন-কনওয়েকে ধরে রাখল চেন্নাই, মুস্তাফিজের কী হবে?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ২০:০৭
অ+
অ-
রাচিন-কনওয়েকে ধরে রাখল চেন্নাই, মুস্তাফিজের কী হবে?

চেন্নাই সুপার কিংসের রিটেইন করা ক্রিকেটারের তালিকায় নাম ছিল না নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের। তবে গুঞ্জন ছিল, নিলামে তাদের ধরে রাখতে পারে চেন্নাই। গুঞ্জন সত্যি করে ঘরের ছেলেদের ঘরেই ফেরাল মহেন্দ্র সিং ধোনির দল।

বিজ্ঞাপন

রাচিন রবীন্দ্রকে ৪ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। এ ছাড়া নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার ডেভন কনওয়েকেও ধরে রাখল চেন্নাই। তাকে পেতে খরচ করতে হয়েছে ৬ কোটি ২৫ কোটি রুপি।

— Chennai Super Kings (@ChennaiIPL) November 24, 2024

গুঞ্জন আছে, নিলামের আগে ছেড়ে দেওয়া টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকেও ধরে রাখতে পারে চেন্নাই। মেগা নিলামে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। এখনও পর্যন্ত নিলাম টেবিলে মুস্তাফিজের নাম উঠেনি। 

বিজ্ঞাপন

দুইদিন ব্যাপী নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

এবারের মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে চর্চায় মুস্তাফিজ। সাকিব আল হাসানের পাশাপাশি আইপিএলে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট ছিল তার পকেটে।

এর আগে সানরাইজার্সের হয়ে আইপিএল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০১৬ সালে ১৬ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছিলেন। বোলিংয়ে কিছুটা ধার কমলেও কাটার মাস্টারকে নিয়ে আগ্রহ দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চেন্নাই সুপার কিংসআইপিএলমুস্তাফিজুর রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার