• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইপিএল নিলামে প্রতি মিনিটে খরচ দেড় কোটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ২০:৪৩
অ+
অ-
আইপিএল নিলামে প্রতি মিনিটে খরচ দেড় কোটি
ছবি-সংগৃহীত

আইপিএলের নিলাম মানেই কোটি কোটি টাকার ছড়াছড়ি। মুহূর্তের মধ্যেই ভাগ্য পরিবর্তনের মঞ্চ। নামমাত্র ভিত্তিমূল্যে নিলামে আসা অনেক ক্রিকেটারই কোটি টাকা বিক্রি হয়ে যান। তারকাদেরও ওঠে চড়া মূল্য। অনেকের ক্ষেত্রে মূল্যর আগে চড়া যোগ করেও তার দামকে ব্যাখ্যা করা কঠিন হয়ে যায়।

বিজ্ঞাপন

মেগা নিলাম বসেছে সৌদি আরবের জেদ্দায়। এবারের নিলামেও টাকার ঝড় উঠবে এমনটা প্রত্যাশিতই ছিল। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ারদের কিনতে সেকেন্ডে সেকেন্ডে বাড়ল দাম।

নিলামের আগে প্লেয়ারদের কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ছিল ৬৪১.৫০ কোটি রুপি। রোববার নিলামে মাত্র ১২ জন ক্রিকেটারকে কেনার পর তা নেমে আসে ৪৬১ কোটিতে। ১২০ মিনিটে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করল ১৮০.৫ কোটি রুপি। অর্থাৎ ১২ প্লেয়ারকে কিনতে প্রতি মিনিটে খরচ হয় দেড় কোটি রুপি। আর সেকেন্ডের হিসেবে ধরলে প্রতি সেকেন্ডে খরচ হলো আড়াই লাখ রুপি। মোট অর্থের ২৮ শতাংশ খরচ হলো শুধু মার্কি প্লেয়ারদের কিনতে।

এদিন প্রথমে ১২ জন মার্কি প্লেয়ারকে কিনতে নিলাম শুরু হয়। সেখানে ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের দাম প্রতি সেকেন্ডে বাড়তে থাকে। এই দুই ক্রিকেটারের জন্য ৫৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ হয়। তার মধ্যে শ্রেয়াসকে ২৬ কোটি ৭৫ লাখে কিনেছে পাঞ্জাব কিংস।  আর পান্তকে লখনউ কেনে ২৭ কোটি রুপিতে। যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। 

বিজ্ঞাপন

ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট অর্থের প্রায় ১০ শতাংশ খরচ হয় এই দুই ক্রিকেটারের পেছনে। গত বছরের তুলনায় শ্রেয়াস ও পান্তের দাম বৃদ্ধিও চোখে পড়ার মতো। পান্ত এর আগে ১৬ কোটি রুপি পেয়েছিলেন। এবার তার দাম ৬৮.৭৫ শতাংশ বাড়ল। অন্যদিকে, শ্রেয়াস গতবার কেকেআর থেকে ১২ কোটি ২৫ লাখ রুপি পেয়েছিলেন। এবার তার দাম বাড়ল ১১৮.৩৭ শতাংশ।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার