• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশ সিরিজে চমক দেখিয়ে আইপিএলে দল পেলেন গাজানফার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১৭:১৯
অ+
অ-
বাংলাদেশ সিরিজে চমক দেখিয়ে আইপিএলে দল পেলেন গাজানফার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের জন্য জেদ্দায় বসেছে দ্বিতীয় দিনের মেগা নিলাম। গতকাল তোলা হয়েছিল ৮৪ জন ক্রিকেটারকে। দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। গতকাল দল পেয়েছেন ৭২ জন ক্রিকেটার। সবমিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে। যেখানে বিদেশিদের জন্য সংখ্যাটা ৭০।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনে প্রথম ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল কেন উইলিয়ামসনকে। এই কিউই ব্যাটার দল পাননি। রোভম্যান পাওয়েলকে ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ফাফ ডু প্লেসিকে ২ কোটিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ'কে দলে নেয়নি কেউই।

শার্দুল ঠাকুর দল পাননি। ৩ কোটি ২০ লাখে ওয়াশিংটন সুন্দরকে পেয়েছে গুজরাট। ২ কোটি ৪০ লাখে স্যাম কারেনকে কিনেছে চেন্নাই সুপার কিংস। ৭ কোটিতে পাঞ্জাবে মার্কো জানসেন। দল পাননি ড্যারিল মিচেল। ৫ কোটি ৭৫ লাখে বেঙ্গালুরুতে ক্রোনাল পান্ডিয়া। নীতিশ রানাকে ৪ কোটি ২০ লাখে পেয়েছে রাজস্থান।

শাই হোপ অবিক্রিত থেকেছেন। রায়ান রিকেলটনকে ১ কোটিতে পেয়েছে মুম্বাই। দল পাননি কে এস ভরত। ২ কোটি ৬০ লাখ রুপিতে পাঞ্জাবে জস ইংলিস। দল পাননি অ্যালেক্স ক্যারি ও ডন ফেরেইরা।

বিজ্ঞাপন

৬ কোটি ৫০ লাখে রাজস্থানে গেলেন তুষার দেশপান্ডে। ২ কোটি ৪০ লাখে গুজরাটে জেরাল্ড কোয়েটজে। ১০ কোটি ৭৫ লাখে বেঙ্গালুরুতে ভুবনেশ্বর কুমার। ৮ কোটিতে আরটিএম কার্ডে দিল্লিতে মুকেশ কুমার। দীপক চাহারকে ৯ কোটি ২৫ লাখে দলে ভিড়িয়েছে মুম্বাই। আকাশ দীপকে ৮ কোটিতে নিয়েছে লক্ষ্ণৌ। ২ কোটিতে পাঞ্জাবে লকি ফার্গুসন।

অবিক্রিত থেকেছেন মুজিবউর রহমান। তবে তারই স্বদেশি তরুণ স্পিনার আল্লাহ গাজানফারকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এই রহস্য স্পিনার। 

এইচজেএস  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার