• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১৯:১২
অ+
অ-
আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ চেন্নাইয়ে ভিড়েছিলেন এই পেসার। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই। মেগা নিলামে এই বাঁহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

বিজ্ঞাপন

নিলামের এক্সিলারেটেড রাউন্ডে নাম তোলা হয়েছিল মুস্তাফিজের। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসার অবিক্রিত থেকেছেন।

আরও পড়ুন

আইপিএলে দল পাননি গোপালগঞ্জের সাকিব
নিলামের শেষ ধাপে ১৪৩ জন, বাংলাদেশি কে আছেন?
মুস্তাফিজদের নিলামের আগে কোন দলের ঝুলিতে কত টাকা বাকি

এবারের মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে চর্চায় ছিলেন মুস্তাফিজ। সাকিব আল হাসানের পাশাপাশি আইপিএলে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। এখন পর্যন্ত সাতটি মৌসুমে খেলেছেন। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট ছিল তার পকেটে।

বিজ্ঞাপন

এর আগে ২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র অ-ভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।

বাংলাদেশ থেকে এই নিলামে আছেন আরো ১১ ক্রিকেটার। সাকিব আল হাসান-তাসকিন আহমেদদের এখনো নিলামে তোলা হয়নি।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএলমুস্তাফিজুর রহমানচেন্নাই সুপার কিংস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি