• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইপিএলে ডাক না পাওয়ার দিনে ক্যারিয়ারসেরা বোলিং তাসকিনের 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ০১:১৪
অ+
অ-
আইপিএলে ডাক না পাওয়ার দিনে ক্যারিয়ারসেরা বোলিং তাসকিনের 

সৌদি আরবের জেদ্দার আবাদি আল-জোহর অ্যারেনায় আইপিএল মেগা নিলামের ঝলমলে দিনে হতাশায় কেটেছে বাংলাদেশি ক্রিকেটারদের। এবারের আসরেই সর্বোচ্চ সংখ্যক তথা ১২ বাংলাদেশি ছিলেন দলপ্রত্যাশী। শেষ পর্যন্ত দল পাননি একজনও। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের নিলামে তোলা হলেও তাসকিনদের ডাকাই হয়নি।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের দেশটিতে যখন আইপিএলের জমজমাট নিলাম চলছিল, তখন হাজার হাজার মাইল দূরের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বল হাতে ইতিহাস লিখছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের বলতে গেলে একাই ধসিয়ে দিলেন টাইগার এ পেসার।

আরও পড়ুন

টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৩৪ রান

৬/৬৪—তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ১৫২ রানে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ফাইফারের কীর্তি স্পর্শ করলেন তাসকিন। টেস্টে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম পেসার তিনি।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৮১ রানের লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য এখন ৩৩৪ রানের। অবশ্য বড় রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে বাংলাদেশ। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই দুই উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের দরকার আর ৮ উইকেট। বাংলাদেশের প্রয়োজন আরও ৩২৬ রান!

এফআই/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজতাসকিন আহমেদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন