• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভারতের দিকে আঙুল তুলে যা বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৩
অ+
অ-
ভারতের দিকে আঙুল তুলে যা বললেন আফ্রিদি

ভারত অনড়। পাকিস্তানও অনড়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি অবস্থানে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে জটিলতা চরমে। টুর্নামেন্টটি মাঠে গড়াতে আর দুই মাসের কিছু বেশি সময় বাকি আছে। কিন্তু এখনও পর্যন্ত ভেন্যু নিয়েই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা—আইসিসি।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এমন অনিশ্চয়তার পেছনে ভারতের বড় দায় দেখছেন শহিদ আফ্রিদি। তার মতে খলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলছে ভারত। যার নেতিবাচক পড়তে পারে দুই দেশের ক্রিকেটেই।

গতকাল বৃহস্পতিবার সামজিক যোগাযোগমাধ্যম এক্সে আফ্রিদি লিখেছেন, আইসিসির উচিত নিরপেক্ষতা বজায় রাখা। একই সঙ্গে হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে সমর্থন করেন বলেও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার। 

তিনি বলেন, 'বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি।'

বিজ্ঞাপন

'যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১ এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসি ও এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে।'-যোগ করেন তিনি।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শহীদ আফ্রিদিপাকিস্তান ক্রিকেটভারতীয় ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ