• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ১৩:০৫
অ+
অ-
বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের বোলাররা। মিরপুরের চেনা উইকেটে তারা সেই ধারা অব্যাহত রেখেছেন দ্বিতীয় ম্যাচেও। সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের আঁটসাঁট বোলিংয়ে আইরিশ নারীদের নাগালেই রেখেছে বাংলাদেশের মেয়েরা। 

বিজ্ঞাপন

শনিবার (৩০ নভেম্বর) মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অ্যামি হান্টার। বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন।

আরও পড়ুন

সুপ্তার দুর্দান্ত ইনিংস যা বলছেন বাংলাদেশি কোচ
বাংলাদেশের ওয়ানডে দলে যুক্ত হলেন আরেক ক্রিকেটার
আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। ইনিংসের চতুর্থ ওভারে গ্যাবি লুইসকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার সারা ফোর্বসও সুবিধা করতে পারেবননি। তার ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ১৩ রান।

বিজ্ঞাপন

৩৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আইরিশরা। অ্যামি এবং অরলা প্রেন্ডারগাস্ট মিলে ৯১ রানের জুটি গড়েন। ৩৭ রান করে অরলা বিদায় নিলে ভাঙে সেই জুটি।

এরপর লরা ডেলানি ছাড়া আর কেউই অ্যামিকে সঙ্গে দিতে পারেননি। ডেলানির ব্যাট থেকে এসেছে ৩৩ রান। তার বিদায়ের পর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন অ্যামি। সাজঘরে ফেরার আগে ৬৮ রান এসেছে তার ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট পেয়েছেন সুলতানা। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন নাহিদা ও স্বর্ণা আক্তার।

বিজ্ঞাপন

এইচজেএস  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটনারী ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ