• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিপর্যয়ের পর সাদমানের ফিফটি, ৩ ক্যাচ ছাড়ল উইন্ডিজরা 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩
অ+
অ-
বিপর্যয়ের পর সাদমানের ফিফটি, ৩ ক্যাচ ছাড়ল উইন্ডিজরা 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ। যদিও ভেজা আউটফিল্ড খেলার উপযোগী করতে পেরিয়েছে ৫ ঘণ্টারও বেশি সময়। টস জিতে আগে ব্যাট করতে নেমে টাইগাররা যথারীতি বিপর্যয় দিয়ে শুরু করেছে। ১০ রানেই হারিয়েছে ২ উইকেট। এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা সাদমান ইসলাম দু’বার জীবন পেয়ে ফিফটি তুলে নিয়েছেন। দিনশেষে সফরকারীরা ২ উইকেটে ৬৯ রান করেছে।

বিজ্ঞাপন

জ্যামাইকার কিংস্টন সাবিনা পার্ক স্টেডিয়ামে গতকাল (শনিবার) দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে মেহেদী হাসান মিরাজের দল। ওপেনিংয়ে ব্যর্থ জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম এবং পেসার শরিফুল ইসলামের পরিবর্তে নাহিদ রানা একাদশে ফিরেছেন। এদিন বৃষ্টি না হলেও আগের টানা বর্ষণে ভেজা আউটফিল্ড দুই দলকে অপেক্ষায় রাখে দীর্ঘ সময়। ফলে ৩০ ওভারের এক সেশনেই কেবল মাঠে গড়িয়েছে।

আগে ব্যাট করতে নেমে যথারীতি নিজের উইকেট দিয়ে শুরুটা করেছেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়। কেমার রোচের করা পঞ্চম ওভারের শেষ বলটি ছিল অফ স্টাম্পের কিছুটা বাইরে। এমন বলে বাংলাদেশের মুখস্থ উইকেট দেওয়ার একটি রীতি দীর্ঘকাল ধরেই দেখা যায়। জয়ও সেই রীতি মেনে সুইং করে আরও বাইরে যেতে থাকা বলে ব্যাটের কানা ছুঁয়ে দেন, লাফিয়ে সেটি তালুবন্দী করেন উইন্ডিজ উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা। আগের ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৫-৬ রান করা জয় এবার করলেন মোটে ৩।

Kemar Roach picked up two early wickets, West Indies vs Bangladesh, 2nd Test, Kingston, 1st day, November 30, 2024

৮ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ আর ২ রান যোগ করতেই হারায় ওয়ানডাউনে নামা মুমিনুল হককেও। সবসময়ই কেমার রোচকে রীতিমতো আতঙ্ক মানা বাংলাদেশের এই উইকেটও তারই দখলে। ফুল লেংথে ফেলা বলটি মুমিনুলের ডিফেন্ড করতে চাওয়া ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে। টাইগারদের অভিজ্ঞ ব্যাটার ৬ বলে রানের খাতা খোলার আগেই ফিরলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ দিনের পরবর্তী ২৩ ওভারে আর কোনো উইকেট না হারালেও তাতে কৃতিত্ব ছিল উইন্ডিজদের। কারণ ব্যক্তিগত ফিফটি হাঁকানো সাদমানের দুটি এবং আরেক অপরাজিত ব্যাটার শাহাদাত হোসেন দীপুর একটি ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। ১৫ ও ৩৫ রানে থাকাবস্থায় সাদমান এবং ৮ রানে দীপু দ্বিতীয় জীবন পান। সেই সুযোগ কাজে লাগিয়েছেন টাইগার ওপেনার। অবশ্য টেস্টে পঞ্চম ফিফটির তিনটিই তিনি উইন্ডিজদের বিপক্ষে করেছেন।

১০০ বলে ৩টি চার এক ছক্কায় ৫০ রানে অপরাজিত আছেন সাদমান। আরেক অপরাজিত ব্যাটার দীপু করেছেন ১২ রান। উইন্ডিজদের দুটি উইকেটই পেয়েছেন রোচ।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটেস্ট ক্রিকেটবাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন