• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পন্তের ‘অভিনয়’ দেখেই টাকা ঢালতে রাজি হয় লখনৌ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮
অ+
অ-
পন্তের ‘অভিনয়’ দেখেই টাকা ঢালতে রাজি হয় লখনৌ

সদ্য সমাপ্ত আইপিএলের মেগা নিলামে ইতিহাস গড়েছেন ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রুপি দিয়ে ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রামিক প্রাপ্ত ক্রিকেটার এখন তিনি। অথচ ক্রিকেট নয়, মাঠে পন্তের ‘অভিনয়’ দেখেই তার পেছনে এত ঢাকা ঢালতে রাজি হয়ে গিয়েছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সেটি জানালেন।

বিজ্ঞাপন

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা সময় চাপে পড়ে গিয়েছিল ভারত। প্রোটিয়া ব্যাটিংয়ের সময় ইচ্ছাকৃতভাবে চোটের অভিনয় করে খেলার গতি কমিয়ে দিয়েছিলেন পন্ত। সেই কৌশলেই মনঃসংযোগ হারিয়ে আউট হন মারকুটে ব্যাটার হেইনরিখ ক্লাসেন। পন্ত নিজেও তা পরে স্বীকার করেছেন।

সে প্রসঙ্গ টেনে গোয়েঙ্কা বলেন, ‘ঋষভের একটা ভিডিও দেখেছিলাম যেখানে ও মাঠে বেশ ভালো নাটক করেছিল। খেলার গতি কমিয়ে দিয়েছিল। সেই মানসিকতা খুব ভালো লেগেছিল। যখন সব কিছু আপনার বিরুদ্ধে যায়, তখন ওভাবে প্যাড খুলে খেলার গতি কমিয়ে দেওয়ার জন্য আলাদা ভাবনা চিন্তা লাগে। তখন থেকেই ঠিক করে নিয়েছিলাম ঋষভ যাতে আমার দলে থাকে।’

গোয়েঙ্কা আরও বলেন, ‘ওই একটা ঘটনা আমাকে প্রভাবিত করেছিল। তা ছাড়া ও ভয়ঙ্কর একটা দুর্ঘটনা থেকে ফিরেছে। আগের থেকেও ভালো ফর্মে রয়েছে। এই লড়াকু মানসিকতাটাও খুব ভালো লাগে। ঋষভের সবে ২৭ বছর বয়স। আশা করি আগামী ১০-১২ বছর ও লখনৌয়ে থাকবে।’

বিজ্ঞাপন

পন্থ নেতৃত্ব দেবেন কি না সে বিষয়ে অবশ্য ধোঁয়াশা রাখলেন গোয়েঙ্কা। বলেছেন, ‘মানুষ চমক চায়। তবে আমি চমক দিতে ভালোবাসি না। অধিনায়ক ঠিক হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই সেটা ঘোষণা করে দেব।’

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএললখনৌ সুপার জায়ান্টসভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার