• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের শক্ত দল ঘোষণা 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪১
অ+
অ-
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের শক্ত দল ঘোষণা 

টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজের উন্মাদনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৩ ম্যাচের সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছিল গতকাল বিকেলেই। কয়েকঘণ্টা পর রাতে দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।  টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ক্যারিবীয়রা। 

বিজ্ঞাপন

ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের শেষ সিরিজের দল থেকে স্কোয়াডে দুটি পরিবর্তন আনা হয়েছে। হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গা নিয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস। টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার পেয়েছেন গ্রিভস।

স্কোয়াডে প্রথমবারের মতো ডাকা হয়েছে আমির জাঙ্গুকে। এখন পর্যন্ত অভিষেকের স্বাদ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে আছেন দুর্দান্ত ছন্দে। জাতীয় দলে জায়গা করে নিতে খুব একটা সমস্যা হয়নি তার। ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গু এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। সর্বশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই তিনি হাঁকিয়েছেন অর্ধশতক। আছে ১টি শতরানের ইনিংস। 

সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্বে আছেন শাই হোপ। সহ-অধিনায়কের ভূমিকায় ব্রেন্ডন কিং। এর আগে সোমবার বিকালে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। চোটের কারণে আরও নেই তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। নেই সাকিব আল হাসানও। 

বিজ্ঞাপন

আগামী ৮ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিস এর রাজধানী বাসেটারে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

আরও পড়ুন

ওয়ানডে সিরিজের দলেও নেই শান্ত, ফিরলেন আফিফ
বাংলাদেশের বিপক্ষেই হলো শতাব্দীর সবচেয়ে কিপ্টে বোলিং
অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে নিষিদ্ধ হলেন ক্যারিবিয়ান পেসার

একনজরে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

 শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

বাণিজ্যিক বিমানে দেশে ফিরলেন উইন্ডিজের ৯ ক্রিকেটার

বাণিজ্যিক বিমানে দেশে ফিরলেন উইন্ডিজের ৯ ক্রিকেটার

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

বিশেষ বিমানে নয়, সাধারণ যাত্রীদের সঙ্গে দেশে ফিরছেন মার্করাম-হোপরা

বিশেষ বিমানে নয়, সাধারণ যাত্রীদের সঙ্গে দেশে ফিরছেন মার্করাম-হোপরা