• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ ইমরান তাহিরের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৪০
অ+
অ-
বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ ইমরান তাহিরের

গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলছে রংপুর রাইডার্স। গ্রুপ পর্বে আজ নিজেদের তৃতীয় ম্যাচে গায়ানা অ্যামজন ওরিয়র্সের মুখোমুখি হয়েছিল রংপুর। এই ম্যাচে গায়ানাকে নেতৃত্ব দিয়েছেন ইমরান তাহির। টস পর্বে কথা বলতে গিয়ে পুরোনো ঘটনায় রংপুরের সমালোচনা করেছেন তাহির।

বিজ্ঞাপন

এই প্রোটিয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে রংপুরের হয়ে খেলছেন। সেই আসরে তার সঙ্গে করা চুক্তির পুরো অর্থ ফ্র্যাঞ্চাইজিটি পরিশোধ করেনি বলে অভিযোগ তুলেছেন এই ক্রিকেটার।

আরও পড়ুন

বিপিএলের থিম সংয়ে কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস
দর্শকদের জন্য বিপিএলে থাকছে নতুন যেসব আয়োজন
বিপিএলকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চান বিসিবি সভাপতি

তাহির বলেন, 'আমি এই ম্যাচটি গায়ানার হয়ে জিততে চাই। ব্যক্তিগত কারণেও জিততে চাই। আমি রংপুর রাইডার্সের হয়ে সর্বশেষ বিপিএল খেলেছি কিন্তু এখনো চুক্তির পুরো অর্থ আমি পাইনি।'

বিজ্ঞাপন

'গায়ানা তাদের স্বাগত জানিয়েছে, তাদের স্থানীয় খেলোয়াড়কে এখানে এনেছে। তারা এখানে কিছু অর্থ আয় করতে পারবে, ভালো ক্রিকেট খেলতে পারবে। তাদের দেখাতে চাই যে আমরা তাদের চেয়ে ভালো মানুষ।'-যোগ করেন তিনি।

গত বিপিএলে তাহির রংপুরের হয়ে ম্যাচ খেললেও পুরো আসরে তার সার্ভিস পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। আসরের শুরুতে দলটির হয়ে দুই ম্যাচ খেলার পর অন্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যান তিনি।

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

১৭ রানে ৩ উইকেট নেই পাকিস্তানের

১৭ রানে ৩ উইকেট নেই পাকিস্তানের

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’