• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

শামিম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে সুপারিশ বিশপের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৮
অ+
অ-
শামিম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে সুপারিশ বিশপের

বাংলাদেশের কেউ এখন পর্যন্ত ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার পাননি। তবে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জাকের আলি-শামিম হোসেনের স্পোর্টসম্যানশিপে মুগ্ধ হয়েছেন ইয়ান বিশপ। সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটারের মতে, এ বছরের স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটা এ দুজনেরই প্রাপ্য।

বিজ্ঞাপন

বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। গুড়াকেশ মোতির করা ওভারের প্রথম বল মিড উইকেটের উপর দিকে মারার চেষ্টা করেন জাকের। তবে টাইমিং না হয়ায় উচ্চতা কিংবা দূরত্ব কোনোটাই পাননি, সীমানায় দাঁড়িয়ে থাকা ফিল্ডার ওবেদ ম্যাকয়ের খানিকটা সামনে গিয়ে পড়ে বল। তখন ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন ম্যাকয়, তবে নিতে পারেননি। আঘাত পান হাতে।

ফিল্ডার বল জমাতে না পারায় জাকের ও শামিম দৌড়ে রান নেন। দ্বিতীয় রান নেওয়ার পর বুঝতে পারেন ফিল্ডার আঘাত পেয়ে মাটিতে শুয়ে আছেন। দুই ব্যাটার তখন সুযোগ থাকা সত্ত্বেও আর কোনো রান নেননি।

জাকের-শামীম পাক 'স্পিরিট অব ক্রিকেট' অ্যাওয়ার্ড : বিশপের চাওয়া

তখন কমেন্ট্রি বক্সে ছিলেন বিশপ। সেখান থেকে এই ঘটনাকে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলেছেন সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটার। এমনকি ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনায় আইসিসির কাছে পুরস্কারের সুপারিশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামিম হোসেনের রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।’

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে। এর মধ্যে একটি ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’। ‘স্পিরিট অব দ্য গেম’ সমুন্নত রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

এইচজেএস  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শামীম পাটোয়ারীবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ