বিজ্ঞাপন

প্রতিপক্ষের জালে মোহামেডান ও রহমতগঞ্জের গোলবন্যা

অ+
অ-
প্রতিপক্ষের জালে মোহামেডান ও রহমতগঞ্জের গোলবন্যা

ফেডারেশন কাপে আজ (মঙ্গলবার) ছিল দুটি ম্যাচ। দুই ম্যাচেরই স্কোরলাইন ৬-০। মোহামেডান ও রহমতগঞ্জ গোলবন্যায় ভাসিয়েছে যথাক্রমে দুই প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী এবং ফকিরেরপুল ইয়ংমেন্সকে। 

বিজ্ঞাপন

চট্টগ্রাম আবাহনী এবার ঘরোয়া ফুটবলে কঠিন সময় পার করছে। যে দলের বিপক্ষেই খেলতে নামছে গোল হজম করছে অনেক। আজ ফেডারেশন কাপেও এর ব্যতিক্রম ছিল না। কিংস অ্যারেনায় ম্যাচের পুরো সময়জুড়েই ছিল মোহামেডানের আধিপত্য। ১০ মিনিটে  মোহামেডানকে এগিয়ে নেন নাইজেরিয়ান ইমানুয়েল সানডে। আরিফের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে জটলার ভেতর থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। অধিনায়ক সুলেমান দিয়াবাতে দারুণ দক্ষতায় গোলটি করেন। বিরতির আগে দিয়াবাতে আরেকটি গোলের সুযোগ মিস করেন। একইসঙ্গে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি।

No description available.

৫২ মিনিটে ব্যবধান আরও বাড়ায় মোহামেডান। রাফির থ্রো ইনের পর জিসানের আড়াআড়ি ক্রসে ছুটে গিয়ে হেডে লক্ষ্যভেদ করেন আরিফ। ৬৮ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন জিসান। ৭৭ মিনিটে দারুণ প্লেসিংয়ে লক্ষ্যভেদ করেন সৌরভ দেওয়ান। বদলি নামা জুয়েল মিয়া দলের হয়ে ষষ্ঠ গোল করলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।

এদিকে, আরেক ম্যাচে ময়মনসিংহে গোল উৎসব করেছে রহমতগঞ্জ। ১২ মিনিটে গোলের সূচনা করেন অপি। বিরতির আগে নবীব নেওয়াজ জীবন গোল করলে ২-০ বিরতি নিয়ে ড্রেসিংরুমে যায় দুই দল। ৫৬ ও ৭৫ মিনিটে জীবন দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। স্যামুয়েল এবং তোহা একটি করে গোল করলে স্কোরলাইন ৬-০ দাঁড়ায়। 

বিজ্ঞাপন

এজেড/এএইচএস