• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন আফগান তারকা স্পিনার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩
অ+
অ-
বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন আফগান তারকা স্পিনার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোহাম্মদ গাজানফারের। তবে শেষ পর্যন্ত আর বাংলাদেশের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। 

বিজ্ঞাপন

ডিসেম্বরের ৩০ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের এবারের আসর। আর জানুয়ারির মাঝামাঝিতে মাঠে গড়াবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। এই লিগে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন গাজানফার। এই আসর শুরুর আগে পর্যন্ত বিপিএলে খেলার কথা ছিল এই আফগান স্পিনারের।

তবে এখন জাতীয় দলের হয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। তাই রংপুরের সঙ্গে ‍চুক্তি বাতিল করেছেন গাজানফার। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর।

২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন রশিদ খান। প্রায় বছর চারেক পর সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদা পোশাকের ক্রিকেটে ফেরার কথা ছিল তারকা লেগ স্পিনারের। স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টের আগে নিজেকে সরিয়ে নেন তিনি। তার বদলি হিসেবে টেস্ট দলে সুযোগ পেয়েছেন গাজানফার।

বিজ্ঞাপন

রংপুরের হয়ে এবারের বিপিএলে দেখা যাবে আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটলকে। এ ছাড়া পাকিস্তানের খুশদিল শাহ, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের স্টিভেন টেলর, সৌরভ নেত্রাভালকর, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা খেলবেন দলটির হয়েছে।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলরংপুর রাইডার্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট