• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সবার শেষে অধিনায়কের নাম ঘোষণা করল খুলনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ২১:১১
অ+
অ-
সবার শেষে অধিনায়কের নাম ঘোষণা করল খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে আগামী ৩০ ডিসেম্বর থেকে। আসর শুরুর আগের দিন অধিনায়কের নাম ঘোষণা করেছে খুলনা টাইগার্স। এবারের আসরে টাইগার্সদের নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ।

বিজ্ঞাপন

আজ রবিবার (২৯ ডিসেম্বর) মিরাজের নেতৃত্বের খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের আসরে সর্বশেষ দল হিসেবে অধিনায়কের নাম ঘোষণা করেছে খুলনা। একই দিনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের জার্সি উন্মোচন করেছে দলটি।

এদিকে গত আসরে ফরচুন বরিশালকে শিরোপা এনে দেওয়া তামিমের কাঁধেই থাকছে তাদের অধিনায়কের দায়িত্ব। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। গত আসরেও তিনি ছিলেন দলটার অধিনায়ক। কিছুদিন আগেই দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগও।

রোববার দুপুরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দিয়ে ঢাকা ক্যাপিটালস জানায়, শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা এই আসরে দলের অধিনায়কের ভূমিকায় থাকছেন। রাজশাহী নিজেদের অধিনায়ক হিসেবে এনামুল হক বিজয়ের নাম ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

এছাড়া আজ নিজেদের অধিনায়কের নাম জানিয়েছে চিটাগাং কিংসও। বন্দরনগরীর দলের অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলমেহেদি হাসান মিরাজখুলনা টাইগার্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক