• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

‘বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকায় ভয় পাবে অস্ট্রেলিয়া’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১ জানুয়ারি ২০২৫, ১৭:২৭
অ+
অ-
‘বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকায় ভয় পাবে অস্ট্রেলিয়া’

এবারের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়াও। গ্রুপ পর্বে জুনিয়র টাইগ্রেসদের বড় বাধা হতে পারে অজি মেয়েরা। তবে অস্ট্রেলিয়াকে বড় দল হিসেবে না দেখে, নিজেদের শক্তিমত্তায় নজর দিচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।

বিজ্ঞাপন

আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বাংলাদেশের জায়গা হয়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে সুমাইয়াদের সঙ্গী অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে, এই আসর নিয়ে প্রত্যাশার কথা শুনিয়েছেন সুমাইয়া।

তিনি বলেন, 'আসলে আমরা ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি… আমি জানি আমার দলের শক্তির জায়গা কী…আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।'

'অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলে… আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে… আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়েছে।'-যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৮ জানুয়ারি মালেয়েশিয়ায়। তবে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে বৃহস্পতিবার। কারণ এই আসরের আগে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। সুমাইয়াদের গন্তব্য এখন শ্রীলঙ্কা। সেখানে লঙ্কানদের সঙ্গে চার ম্যাচের সিরিজ খেলে তারা সরাসরি চলে যাবেন বিশ্বকাপে।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নারী ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাকে বাদ দেওয়ার পরে ক্ষমা চেয়েছিলেন সূর্যকুমার

দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাকে বাদ দেওয়ার পরে ক্ষমা চেয়েছিলেন সূর্যকুমার

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত