• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

শেষ টেস্টের আগে ভারতকে যে হুঁশিয়ারি দিলো অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১ জানুয়ারি ২০২৫, ২২:৪৩
অ+
অ-
শেষ টেস্টের আগে ভারতকে যে হুঁশিয়ারি দিলো অস্ট্রেলিয়া!

সাধারণত অস্ট্রেলিয়ায় যেকোনো দলকেই পেস-নির্ভর পিচে স্বাগত জানানো হয়। চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজেও তেমন পিচেই তারা চ্যালেঞ্জে ফেলছে সফরকারী ভারতকে। ইতোমধ্যে অনুষ্ঠিত চার টেস্ট শেষে অজিরা ২-১ ব্যবধানে এগিয়ে আছে। মেলবোর্নে সর্বশেষ টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে একপ্রকার ছিটকে গেছে ভারত। তবে আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখতে তাদের শেষ ম্যাচে জয় প্রয়োজন।

বিজ্ঞাপন

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আগামী শুক্রবার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। তার আগে ভারতকে প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রাখল স্বাগতিকরা। সিডনিতে আসন্ন টেস্টের পিচ কেমন হবে, তারই একটা ধারণা দিলেন সেখানকার কিউরেটর। স্বভাবতই সেখানেও থাকছে লম্বা-পুরু ঘাস। যেখানে গতির ঝড় তুলবেন পেসাররা।

আজ (বুধবার) সিডনির পিচ কীভাবে প্রস্তুত করা হচ্ছে তার একটি ভিডিও পোস্ট করা হয় এসসিজির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে। যেখানে পিচ কিউরেটর অ্যাডাম লুইস বলেন, ‘আমাদের কাছে দু’দিন সময় রয়েছে, এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজ সকালেই পিচের ওপর থেকে কভার সরানো হয়েছে। ছাটাইয়ের পর ঘাস রাখা হয়েছে ৭ মিলিমিটারের মতো। ভালোভাবেই রোল করা হয়েছে। পিচ এই অবস্থায় দেখে আমি খুশি।’

Image
ক্যান্সার সচেতনতার অংশ হিসেবে সিডনিতে ‘পিঙ্ক টেস্ট’ খেলবে অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

টেস্ট শুরুর আগে সিডনির পিচ পরিপক্ব হয়ে উঠবে বলেও জানান তিনি, ‘সামান্য পানি ছেটানো হয়েছে। সিডনিতে প্রচন্ড গরম, তাই আদ্রতা আছে পিচের ওপর। আগামীকাল থেকে আমরা আরও ভারী রোলার চালাব, তখন পিচ কিছুটা রং পরিবর্তন করবে, এরপর আমরা তৃতীয় দিনের জন্য তৈরি হব।’

আরও পড়ুন

জয়সওয়াল কি হেডকে বলেছিলেন গ্লাভসে বল লেগেছিল, ভিডিও ঘিরে বিতর্ক
ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ক্যাচ, এটাই কি ইতিহাসের সেরা?
হেডের উদযাপন নিয়ে ভারতে তীব্র সমালোচনা, নেপথ্যে যে কাহিনি

সিডনিতে জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি ড্র করাই মূল লক্ষ্য রোহিতদের। তবে সিডনির পিচ কেমন হবে সেটি একটি বড় প্রশ্ন। আগের টেস্ট ম্যাচগুলোতে পিচ থেকে বাড়তি সুবিধা পেয়েছেন পেসাররা। সিডনিতে সাধারণত স্পিনাররা সুবিধা পেয়ে থাকে। সেক্ষেত্রে হয়তো ঘাসের আকার আরও ছোট করে নেওয়া হতে পারে!

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অস্ট্রেলিয়ান ক্রিকেটভারতীয় ক্রিকেটটেস্ট ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

টেস্ট ও ওয়ানডের আঁতুড়ঘর এমসিজি

টেস্ট ও ওয়ানডের আঁতুড়ঘর এমসিজি