• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মাঠ ছেড়েছেন বুমরাহ, বিপদে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫, ১১:০৮
অ+
অ-
মাঠ ছেড়েছেন বুমরাহ, বিপদে ভারত

রোহিত শর্মা যে সিডনি টেস্টে খেলবেন না তা নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। একাদশ ঘোষণার পর দেখা যায় সেই গুঞ্জনই সত্যি হয়েছে। রোহিতের অনুপস্থিতিতে ভারতের হয়ে টস করেন জাসপ্রিত বুমরাহ। ম্যাচের দ্বিতীয় দিনে বুমরাহও মাঠ ছেড়েছেন। এখন মাঠে অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনের সকালে টানা বোলিং করেছেন বুমরাহ। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই এক ওভার বোলিং করার পর অস্বস্তিতে ভোগেন তিনি। আর তখনই মাঠ ছাড়েন এই পেসার। এরপর তিনি স্টেডিয়াম ছেড়ে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়িতে করে বের হয়ে যান। ধারণা করা হচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

১৮৫ রান করেও লিড পেল ভারত
কনস্টাসের দিকে তেড়ে গেলেন বুমরাহ, সিডনিতে উত্তাপ
এবার কোহলিকে আউট না দিয়ে আলোচনায় সৈকত

বুমরাহকে নিয়ে ধারাভাষ্যে সুনীল গাভাস্কার বলেন, 'সম্ভবত হাসপাতালে স্ক্যান করাতে যাচ্ছে বুমরাহ। ভারতের জন্য এটা ভালো খবর নয়। ও দলের জন্য অনেক পরিশ্রম করে। এ কারণে ওর শরীরের ওপর অনেক চাপ পড়ে।'

বিজ্ঞাপন

তবে বুমরাহকে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের বার্তায় জানা যাবে, এই টেস্টে বুমরাহকে আর পাওয়া যাবে কিনা।

মাঠ ছাড়ার আগেই অবশ্য এই টেস্টে রেকর্ড গড়েছেন বুমরাহ। সিরিজে সবমিলিয়ে এই পেসারের শিকার ৩২ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিয়ে কোনো ভারতীয় পেসারের এক সিরিজে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এটি। ৪৭ বছর আগে অজিদের মাটিতে এক সিরিজে ৩১ উইকেট শিকার করেছিলেন বেদি। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন এবার বুমরাহ।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটজাসপ্রিত বুমরাহ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’