• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

সুখবর দিলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ জানুয়ারি ২০২৫, ১১:৫১
অ+
অ-
সুখবর দিলেন তামিম ইকবাল

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড এবং গ্লোবাল টেকনোলজি জায়ান্ট শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশে পথচলায় শাওমির এক নতুন যুগের সূচনা হলো।

বিজ্ঞাপন

ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের রয়েছে বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার এবং লাখো ভক্ত, অন্যদিকে শাওমি দেশের মানুষের কাছে সব থেকে জনপ্রিয় এবং নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্রান্ড। ফলে তামিম ইকবালের সাথে শাওমির এই পথচলা দেশের লাখো ভক্তের সাথে শাওমির সম্পর্ককে আরও জোরদার করবে।

 
 

দেশসেরা ওপেনার তামিম ইকবাল ধৈর্য এবং দৃঢ়তার প্রতীক। মাঠে তাঁর খেলা, আত্মবিশ্বাসী মনোভাব এবং নেতৃত্ব সবাইকে অনুপ্রাণিত করে। তামিম যেমন তার পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেন, ঠিক তেমনি শাওমি ইনোভেটিভ টেকনোলজি দ্বারা গ্রাহকদের জীবন সহজ ও আকর্ষণীয় করে আসছে। তামিম-শাওমির এই জুটি বাংলাদেশে শাওমির অবস্থানকে আরও দৃঢ় করবে।

এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে দেশসেরা এই ওপেনিং ব্যাটার বলেন, ‘দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমির সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্র্যান্ড হিসেবে শাওমি সর্বদা প্রশংসার দাবি রাখে। ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে তার গ্রাহকদের অত্যাধুনিক পণ্য সরবরাহ করে আসছে। আমি এমন একজন মানুষ যার কাছে পারফরম্যান্স ও রিলায়বিলিটি ভীষণ গুরত্বপূর্ণ। ব্র্যান্ড হিসেবে শাওমির ভিশন ও আমার নৈতিকতার মাঝে বেশ মিল খুঁজে পাই। শাওমির সাথে এই পথচলা আমার জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে বলে আশা করছি।’ 

বিজ্ঞাপন

নতুন এই পথচলা নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন,‘লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। দেশের নাম্বার ওয়ান ব্যাটার তামিম ইকবাল। তাঁর অন্তর্ভুক্তি দেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড হিসেবে শাওমির অবস্থানকে নিখুঁতভাবে তুলে ধরবে। তামিম এবং শাওমি উভই তাদের নিজ জায়গা থেকে সৎ, নিষ্ঠা ও শ্রেষ্ঠত্ব দ্বারা নিজেদের অবস্থান আরও দৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, তামিম ইকবালের অন্তর্ভুক্তি তরুণ প্রজন্মের সঙ্গে শাওমির সম্পর্ককে আরও জোরদার করণের পাশাপাশি দেশের লয়্যাল শাওমি ফ্যানদের জন্য দারুণ কিছু বয়ে আনবে।’

এই পার্টনারশিপের লক্ষ্য, তামিমের উৎসাহমূলক ক্রিকেট জীবনের সঙ্গে শাওমির উদ্ভাবনী পণ্যগুলো যুক্ত করে দেশের তরুণ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া।

বিজ্ঞপ্তি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তামিম ইকবালশাওমি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্রাইস্টচার্চ হামলার স্মৃতি : ৪০ দিন ট্রমায় ছিলেন তামিম

ক্রাইস্টচার্চ হামলার স্মৃতি : ৪০ দিন ট্রমায় ছিলেন তামিম

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল