• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএল খেলতে আরও ৩ সপ্তাহের পর্যবেক্ষণে সৌম্য

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫৪
অ+
অ-
বিপিএল খেলতে আরও ৩ সপ্তাহের পর্যবেক্ষণে সৌম্য

ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। সেদিন স্লিপে ক্যাচ লুফে নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন টাইগার এই ক্রিকেটার। এরপর তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন সৌম্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, বিপিএলটা অন্তত শুরু থেকেই খেলতে পারবেন সৌম্য। 

বিজ্ঞাপন

কিন্তু আঙুলের সেই চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। যে কারণে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দেখা যাচ্ছে না সৌম্যকে। দ্রুত মাঠে নামতে বিশেষজ্ঞ ডাক্তারও দেখিয়েছিলেন। পরে চলতি মাসের ৪ তারিখ হাতের সেলাই কাটিয়েছেন সৌম্য। 

তবে আজ মঙ্গলবার বিসিবির প্রধান চিকিৎসকের সঙ্গেও পরামর্শ করেছেন সৌম্য। এর আগে আঙুলের বর্তমান অবস্থা দেখে এভারকেয়ার হাসাাতালের বিশেষজ্ঞ সেই ডাক্তার পরামর্শ দিয়েছেন আরও ৩ সপ্তাহের পর্যবেক্ষণে থাকতে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র। 

ফলে বিপিএলের চট্টগ্রাম পর্বেও দেখা যাবে না সৌম্যকে। রংপুর রাইডার্সের জন্য অপেক্ষা বাড়তেই থাকল। মূলত চিকিৎসকরা সৌম্যকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না ইনজুরি থাকায়।

বিজ্ঞাপন

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌম্য সরকারবিপিএলবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট