• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকায়ও আফগানিস্তানকে বয়কটের ডাক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, ১৬:৪০
অ+
অ-
ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকায়ও আফগানিস্তানকে বয়কটের ডাক

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম প্রতিযোগী আফগানিস্তান। কিন্তু টুর্নামেন্টটি শুরুর আগেই একের পর এক দেশের বিরোধীতার মুখে পড়ছে তালেবান শাসিত দেশটি। ধর্মীয় এই কট্টরপন্থী সরকার নারীদের স্বাধীনতা বাধাগ্রস্ত করছে উল্লেখ করে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগান ম্যাচ বয়কটের দাবি ওঠে ইংল্যান্ডে। এবার দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীও একই দাবি তুলেছেন।

বিজ্ঞাপন

ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি এক বিবৃতিতে আফগান ‘নারীদের পক্ষে সংহতি ও দৃঢ় অবস্থান’ জানিয়ে ম্যাচ বয়কটের প্রস্তাব দিয়েছেন। পাকিস্তান ও দুবাইতে (শুধুমাত্র ভারতের ম্যাচ) হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে পড়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই গ্রুপ থেকে এখন পর্যন্ত ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি জানালো। যদিও ব্রিটিশ রাজনীতিবিদদের সেই আহবান প্রত্যাখ্যান করেছে দেশটির ক্রিকেট বোর্ড ইসিবি।

এদিকে, দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি বিবৃতিতে জানিয়েছেন, ‘আফগানিস্তানে সাম্প্রতিক এবং বিষাদময় অতীত ইতিহাস সত্ত্বেও, নীতিগতভাবে (তাদের বিপক্ষে ম্যাচ) বয়কটের এই সিদ্ধান্তে সমর্থন দেওয়া প্রয়োজন বলে মনে করছি। আমি সচেতনভাবেই জানি যে আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক প্রতিষ্ঠান আইসিসি খেলায় রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণ করে না। তবে এটিও স্পষ্ট যে আফগানিস্তানে (নারী ইস্যুতে) তাদের অবস্থানের কোনো পরিবর্তন নেই।’

dhakapost
দুবাইয়ে গত সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারায় আফগানিস্তান

বিজ্ঞাপন

একইসঙ্গে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে রশিদ-নবি-মুজিবদের বিপক্ষে খেলবে কি না, সেই সিদ্ধান্তটিও যে নিজের হাতে নেই তা স্বীকার করেছেন প্রোটিয়া মন্ত্রী। তিনি বলেন, ‘ক্রীড়া মন্ত্রী হিসেবে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের বিপক্ষে প্রণীত সূচি মানবে কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত আমার হাতে নেই। যদি আমার হাতে থাকত, তাহলে আমি এমনটা (আফগানদের বিপক্ষ খেলা) করতে দিতাম না। ক্রীড়ায় পুরুষের সঙ্গে নারীর সমান সুযোগ না পাওয়া বর্ণবাদমূলক, বিশ্বের কোথাও নারীদের সঙ্গে বৈষম্যের আচরণ দ্বিচারিতা এবং অনৈতিক।’

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে বয়কটের ডাক ইংল্যান্ডে
আফগানিস্তানকে বয়কটের ডাক, প্রতিক্রিয়া জানাল ইংল্যান্ড ক্রিকেট
নতুন দায়িত্ব পেলেন ইউনিস

অন্যদিকে, গত বুধবার দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত বর্ণবাদবিরোধী এক্টিভিস্ট ও যুক্তরাজ্যের ক্যাবিনেট মিনিস্টার পিটার হেইন প্রোটিয়া ক্রিকেট বোর্ডের (সিএসএ) কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানেও আফগানিস্তানে মেয়েদের শিক্ষায় বাধাসহ অন্যান্য ক্ষেত্রে সমান অধিকার না পাওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়ে তাদের বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহবান জানান পিটার। বিপরীতে, প্রোটিয়া ক্রিকেট বোর্ড নারীদের মানবাধিকার খর্ব করার বিরুদ্ধে অবস্থান জানালেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কটের দাবি প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন

সিএসএ সভাপতি রিহান রিচার্ডস জানিয়েছেন, ‘আফগানিস্তানে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ঘৃণাযোগ্য এবং আমরা বিশ্বাস করি নারীরাও ক্রিকেটে সমান অধিকার ও সুযোগ পাবে। দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটই আমাদের অবস্থানের স্পষ্ট প্রমাণ। চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু আইসিসির ইভেন্ট, আফগানিস্তানের ব্যাপারে আমাদের অবস্থান আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ নীতিমালার ভিত্তিতে হবে। সেজন্য এ ব্যাপারে (আফগান সরকারের কর্মকাণ্ডের বিরোধীতা) গঠনমূলক আলোচনা এবং আইসিসির সদস্য দেশগুলোর সঙ্গে মিলে সমাধান খোঁজায় আমরা প্রতিশ্রুতি দিচ্ছি।’

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আফগানিস্তান ক্রিকেটদক্ষিণ আফ্রিকা ক্রিকেটইংল্যান্ড ক্রিকেট দলআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতালেবান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

বিশেষ বিমানে নয়, সাধারণ যাত্রীদের সঙ্গে দেশে ফিরছেন মার্করাম-হোপরা

বিশেষ বিমানে নয়, সাধারণ যাত্রীদের সঙ্গে দেশে ফিরছেন মার্করাম-হোপরা