• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের না থাকার ব্যাখ্যা দিলো বিসিবি 

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৫, ১৪:০৮
অ+
অ-
চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের না থাকার ব্যাখ্যা দিলো বিসিবি 

বেশ নাটকীয়তার জন্ম দিয়েই আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের দলে বড় খবর সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের না থাকা। নতুন করে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। 

বিজ্ঞাপন

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সবশেষ ২০১৭ সালে মাঠে গড়িয়েছিল সেরা আট দল নিয়ে গঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ রোববার বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়নি লিটন দাসের। 

তবে লিটনের না থাকা প্রশ্নে উত্তর দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানিয়েছেন ওয়ানডে ক্রিকেটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়েছেন লিটন। মূলত তার প্রতি দলের আস্থার জায়গাটা খুঁজে পাননি প্রধান নির্বাচক।

লিপু বলছিলেন, ‘রানের তীব্র খরায় ভুগছে। আউটের ধরনগুলো একই রকম। ক্রিকেটের প্রত্যেকটা ফরমেটেই বিশেষ করে সাদা বলে পাওয়ারপ্লের সময়ে যে সুযোগটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজের যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি। স্ট্রাইকরেট দেখেন যে ভালো করতে পারছে না। প্রেশার চলে আসছে তার পার্টনারের উপর।’ 

বিজ্ঞাপন

লিটন কুমার দাসের ওপর আস্থার কথাও জানিয়েছেন লিপু ‘তারপরও আমরা তার উপর আস্থা রেখেছিলাম। সাদা বলের ক্রিকেটে তাকে আমরা অনেক ম্যাচ খেলিয়েছি। এর আগে শ্রীলঙ্কার সময় সিরিজে একটা সিরিজে তাকে শেষ ম্যাচে দলে রাখিনি। অনেক সময় একটা ক্রিকেটারকে আস্থার জায়গা থেকে সিলেক্ট হয়।’ 

এসএইচ/জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিটন দাসবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা