• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সাকিব-নাওয়াজের মাঝে উত্তাপ, কী হয়েছিল মাঠে?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫, ১৯:২৫
অ+
অ-
সাকিব-নাওয়াজের মাঝে উত্তাপ, কী হয়েছিল মাঠে?

কাঁধে কাঁধে ঠোকাঠুকি ছিল বিরাট কোহলি এবং স্যাম কনস্টাসের। মেলবোর্ন টেস্টের সেই কাঁধে ধাক্কার ঘটনা আলোড়ন তুলেছিল ক্রিকেটের দুনিয়ায়। স্যাম কনস্টাস নিজেও দর্শকদের সামনে কাঁধ ঝাঁকিয়ে তাঁতিয়ে দিয়েছিলেন বিরাটকে। 

বিজ্ঞাপন

এবারে বিপিএলের মঞ্চেও হলো একই কীর্তি। বিপিএলের ১৭তম ম্যাচে এসে আবার দেখা গেল সেই দৃশ্য। খুলনা টাইগার্সকে জয়ের পথে রাখা মোহাম্মদ নাওয়াজকে ফেরানোর পর সিলেট স্ট্রাইকার্সের তানজিম সাকিবের সঙ্গে হলো কাঁধে ধাক্কা দেয়ার ঘটনা। সিলেটের বাকিরা এসে নাওয়াজকে ফিরিয়েছেন ড্রেসিংরুমের পথে। 

খুলনার জন্য জয় পাওয়ার আশাটাও প্রায় শেষই হয়ে গিয়েছিল সেখানে। কিন্তু, ক্রিকেটে বোধহয় শেষ বলে কিছু থাকে না। তানজিম সাকিব ১৯তম ওভারে হজম করলেন ১৫ রান। শেষ ওভারে খুলনার দরকার ছিল ১৯ রান। কিন্তু রুয়েল মিয়ার নাটকীয় ওভারে পড়লো দুই উইকেট। রান উঠল দশ। তাতেই খুলনা টাইগার্স হারলো ৮ রানের ব্যবধানে। এটা তাদের টানা দ্বিতীয় হার। আর সিলেট স্ট্রাইকার্স পেয়েছে টানা দ্বিতীয় জয়। 

ঘটনার সূত্রপাত ১৭তম ওভারের প্রথম বলে। স্লোয়ার বলে মোহাম্মদ নাওয়াজকে বাধ্য করলেন জাকির হাসানের কাছে সহজ একটা ক্যাচ পাঠাতে। ১৮ বলে ৩৩ রান করে ততক্ষণ পর্যন্ত খুলনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। 

বিজ্ঞাপন

আউটের পরপরই তানজিম সাকিব প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করেন। বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি নাওয়াজ। দুজনেই আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে আসেন। একপর্যায়ে দুজনের কাঁধে ধাক্কাও হয়। কথার উত্তাপ চলেছিল আরও কিছুটা সময়। একপর্যায়ে সিলেটের উইকেটরক্ষক জর্জ মানসি এসে দুজনকে আলাদা করার চেষ্টা করেন। তবু থামেননি দুজন। শেষ পর্যন্ত রনি তালুকদার আলাদা করে নিয়ে যান নাওয়াজকে। 

আরও পড়ুন

উত্তাপ ছড়ানো ম্যাচে খুলনাকে হারিয়ে সিলেটের টানা দ্বিতীয় জয়
ছক্কায় শীর্ষে ইয়াসির রাব্বি, বাউন্ডারি-স্ট্রাইক রেটে কে এগিয়ে
বিপিএল নয়, যেন ক্রিকেটারদের ‘পুনর্বাসন কেন্দ্র’

কদিন আগেই বিপিএলে মেজাজ হারিয়েছিলেন তামিম ইকবাল। সে নিয়েও আলোচনা হয়েছিল বিস্তর। অ্যালেক্স হেলস এবং তামিম ইকবাল দুজনেই নিজেদের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে দিয়েছিলেন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। যদিও শেষ পর্যন্ত শাস্তি পেয়েছিলেন কেবল তামিমই। এবারে কার ভাগ্যে কেমন শাস্তি জোটে সেটাই দেখার বিষয়। 

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তানজিম হাসান সাকিববিপিএলসিলেট স্ট্রাইকার্সখুলনা টাইগার্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট